চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের জম্বু-কাশ্মীরে পর পর সন্ত্রাস হামলা, শহিদ সিআরপিএফ জওয়ান

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তপ্ত হয়ে উঠল জম্বু-কাশ্মীর। মঙ্গলবার গভীররাতে  ডোডায় সেনা ঘাঁটিতে হামলা চালাল  সন্ত্রাসবাদীরা।   নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলে গুলির লড়াই । জানা গিয়েছে, বন্দুক যুদ্ধে পাঁচজন সেনা সদস্য সহ এক স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) আহত হয়েছেন। তাদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রথমবার হামলা চলার ঘটনা ঘটে  ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কাঠুয়া জেলায়।  আচমকাই একটি বাড়ির মধ্যে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। এরপর বাড়ির মালিক খবর দেয় সেনাবাহিনীকে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় সেনা বাহিনী। সেখানে গিয়ে ঘণ্টাখানেক চলে গুলির লড়াই। আর তাতে একজন জঙ্গি খতম হয়। পুলিশ জানিয়েছেন,’ গুজব ছড়িয়েছে যে অনেকে আহত হয়েছে এবং তিনজন মারা গেছে। তবে মাত্র একজন সাধারণ  নাগরিক আহত এবং এক জঙ্গি নিহত হয়েছে ।‘  ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই কাশ্মীরে ছড়িয়েছে জঙ্গি হামলার ঘটনা। জম্মুর শিবখড়ি মন্দির থেকে কাটরায় বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশে যাওয়া তীর্থ যাত্রীবোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা।  আর তাতেই প্রাণ হারায় ১০ জন পুণ্যার্থী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের সক্রিয় ভূমিকা রয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের উত্তপ্ত হয়ে উঠল জম্বু-কাশ্মীর।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ