চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার দিন কয়েকের মধ্যেই আর্মি কলেজ অফ নার্সিংয়ের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে পাকিস্তানের হ্যাকার গ্রুপ টিম ইনসেন পিকের দিকে।

সিন্ধু জল চুক্তি স্থগিত করা এবং নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের “অবাঞ্ছিত ব্যক্তি” ঘোষণা করা সহ ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ ঘোষণার দুই দিনের মধ্যেই হ্যাকারদের এই আক্রমণ। বৃহস্পতিবার ভারত ঘোষণা করে যে হিন্দু পাকিস্তানি নাগরিকদের দীর্ঘমেয়াদী ভিসা ব্যতীত বাদবাকি পাকিস্তানি ভিসা বাতিল করা হচ্ছে। পাকিস্তানিদের ভারত ছাড়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয় ৪৮ ঘণ্টা। বন্ধ করে দেওয়া হয় আটারি সীমান্ত।

পাকিস্তানও এর পাল্টা পদক্ষেপ হিসাবে সিমলা চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্র নেয়। ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য পাক আকাশসীমা বন্ধ করার ঘোষণা করে। ওয়াঘা বর্ডার বন্ধ করে রাখা হয়।

শুক্রবার হ্যাকাররা আর্মি কলেজ অফ নার্সিংয়ের ওয়েবসাইটে একটি উস্কানিমূলক বার্তা পাঠায় যাতে দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কিত কথা বলা ছিল।

সেনাবাহিনীর সূত্র জানিয়েছে যে আর্মি কলেজ অফ নার্সিং হল আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি দ্বারা পরিচালিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাদের কম্পিউটার নিরাপত্তা সংক্রান্ত ঘটনার প্রতিক্রিয়া জানাতে জাতীয় নোডাল সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) এর সাহায্য নিতে হবে।

ভারত সরকার এবং অন্যান্য ওয়েবসাইটের (যার মধ্যে একাধিক কোম্পানি এবং শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে ) হ্যাকের নেপথ্যে টিম ইনসেন পিকে’র ভূমিকা আছে বলে মনে করা হয়। ভারতে ২০২৩ সালে G20 শীর্ষ সম্মেলনের আগে তারা সরকারি ওয়েবসাইটগুলিকেও লক্ষ্যবস্তু করেছিল।

২০২৪ সালে জনপ্রিয় চেইন বার্গার সিং-এর উপর একটি সাইবার আক্রমণ তাদের কুখ্যাতির কারণ হয়ে ওঠে। সেই সময় টিম ইনসেন পিকে একটি প্রোমো কোড “FPak20” জারি করেছিল। হ্যাকাররা চেইনের ওয়েবসাইটের কিছু অংশ পরিবর্তন ঘটিয়ে একটি ডিজিটাল গ্রাফিটি ওয়ালও তৈরি করেছিল।

 

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ