দিল্লির ভাড়াটিয়ারাও বিনামূল্যে পাবেন জল ও বিদ্যুৎ, বড় ঘোষণা কেজরিওয়ালের

দিল্লির ভাড়াটে বাসিন্দারা বিনামূল্যে বিদ্যুৎ এবং জলের সুবিধা পাচ্ছেন না। বিধানসভা নির্বাচনের পর ফের আপ সরকার গঠিত হলে আমরা এমন একটি প্রকল্প চালু করব,

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি নির্বাচনের আগে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে আরও এক বড় ঘোষণা করলেন কেজরিওয়াল। শনিবার (১৮ জানুয়ারী) জানালেন, ‘দিল্লির ভাড়াটে বাসিন্দারা বিনামূল্যে বিদ্যুৎ এবং জলের সুবিধা পাচ্ছেন না। বিধানসভা নির্বাচনের পর ফের আপ সরকার গঠিত হলে আমরা এমন একটি প্রকল্প চালু করব, যার আওতায় দিল্লির ভাড়াটে বাসিন্দারা বিনামূল্যে জল ও বিদ্যুৎয়ের সুবিধা পাবেন। বিশেষ করে, পূর্বাঞ্চলীয় সমাজ এই প্রকল্পের অধীনে ব্যাপক সুবিধা পাবেন। তাতে বিদ্যুৎ এবং জলের কোনও অসুবিধা হবে না।’

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন। ভোট গণনা হবে ৮ ফেব্রুয়ারি। যেখানে ভারতীয় জনতা পার্টি (BJP) এবং কংগ্রেস AAP-এর মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। এবারে দিল্লির ক্ষমতায় ফিরলে আপ সরকারের তৃতীয় মেয়াদ পূর্ণ হবে। উল্লেখ্য, দিল্লির বিধানসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন AAP সরকার দিল্লির বাসিন্দাদের জন্যে একাধিক স্কিমের ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে, মহিলাদের ২১০০ টাকা মাসিক ভাতা, ষোটোর্ধ্ব বয়স্কদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা বয়স্ক, অটো চালকদের জন্য ১০ লক্ষ টাকা বীমা। যাতে নিঃসন্দেহে দিল্লির বাসিন্দাদের জন্যে সুখবর।

এছাড়াও কয়েকদিন আগে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, AAP দিল্লিতে ক্ষমতায় ফিরলে রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলিকে (RWA) নিরাপত্তার জন্য ব্যক্তিগত গার্ড নিয়োগের জন্য অর্থ দেওয়া হবে। দিল্লিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৭ জানুয়ারি এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন হওয়ার কথা। তবে ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি