দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি:  দোকানে বসে দিব্যি শিঙাড়া খাচ্ছিলেন যুবক। চারপাশে তখন স্বাভাবিক দিনের মতোই ছিল ব্যস্ততা। কিন্তু মুহূর্তের মধ্যেই বদলে গেল ছবিটা। আচমকাই একটি গাড়ি এসে থামল দোকানের সামনে। গাড়ি থেকে নেমেই যুবককে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালাল অন্য এক যুবক । কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। প্রকাশ্য বাজারে এমন ভয়াবহ হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের গাজিপুরে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বে) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ঘটনাটি ঘটে। গাজিপুরের রৌজা এলাকায় কৌসেনের পরিবারের জুতো ও চপ্পলের ব্যবসা রয়েছে মৃত যুবকের। দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে মিশ্রবাজার এলাকায় একটি দোকানে বসে শিঙাড়া খাচ্ছিলেন মহম্মদ  কৌসেন নামের যুবক। সেই সময় একটি গাড়িতে করে সেখানে পৌঁছয় অভিযুক্ত শুভম চৌবে।  অভিযোগ, গাড়ি থেকে নেমে কৌসেনকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায় সে। গুলি লাগে যুবকের গলা ও পেটে। গুলির শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন কৌসেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।  

আরও পড়ুন: বক্স অফিসে ‘রামায়ণ’-এর সুনামি, ৮০০ কোটির বেশি আয় করল রণবীরের সিনেমা

এই হত্যাকাণ্ডের নেপথ্যে পুরনো বিবাদের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বারাণসী রেঞ্জের ডিআইজি বৈভব কৃষ্ণ জানিয়েছেন, ২০২৫ সালেও একটি গুলি চালানোর ঘটনায় মৃত যুবকের বিরুদ্ধে শুভম চৌবেকে গুলি করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় চারজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল। ফলে পুরনো শত্রুতার জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।  ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন গাজিপুরের পুলিশ সুপার বিনয় কুমার সিং এবং বারাণসী রেঞ্জের ডিআইজি বৈভব কৃষ্ণ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে শুভম চৌবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে একাধিক পুলিশ দল তল্লাশি চালাচ্ছে। এলাকার বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70 

‘মুখ্যমন্ত্রী ছিলেন বলেই সবাই ভাইফোঁটা নিত’, মমতাকে খোঁচা দিলীপের

শেষ মুহূর্তে কাজ করেনি কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইমার্জেন্সি ব্রেক! ভাইরাল ভিডিও

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছেন? এড়িয়ে চলুন এই ৬টি ভুল

নিলামের আগে IPL-এর মেগা ট্রেড! মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক, অর্শদীপকে পেল MI

বক্স অফিসে ‘রামায়ণ’-এর সুনামি, ৮০০ কোটির বেশি আয় করল রণবীরের সিনেমা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

ভয়ঙ্কর ঘটনা! আমেরিকার নর্থ হলিউডে পথচারীদের পিষে দিল গাড়ি, মৃত ৩

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় এইভাবে রাখুন তুলসি গাছ