পুলিশি হেফাজত থেকে পালিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী অসম গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশি হেফাজতের মধ্যেই পালিয়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গণধর্ষণ কাণ্ডের অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে অসমে। শুক্রবার গভীর রাতে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর থেকেই মিলছিল না খোঁজ। শনিবার সকালে দীর্ঘক্ষণ পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশির পর অবশেষে উদ্ধার হয় তাঁর দেহ।

বৃহস্পতিবার অসমের নগাঁও জেলায় ১৪ বছর বয়সি এক কিশোরী টিউশন থেকে বাড়ির ফেরার পথে  গণধর্ষণ করে অভিযুক্ত সহ তিন জন।  ওই ঘটনায় শুক্রবারই এক জনকে গ্রেফতার করা হয়।   জেরার পর শুক্রবার গভীর রাতে ধৃতকে ঘটনার পুনর্নিমাণের জন্য অকুস্থলে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এরপরেই সেখান থেকেই মূল অভিযুক্ত পালিয়ে গিয়ে পুকুরের মধ্যে ঝাঁপ দেয়।

 এই প্রসঙ্গে নগাঁওয়ের এসপি স্বপ্ননীল ডেকা  জানান, ‘ তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এরপরেই সে পুকুরের মধ্যে  ঝাঁপ মারে।‘ তবে পুলিশি হেফাজতে থাকে কী করে পালাল অভিযুক্ত তা নিয়ে উঠছে প্রশ্ন।   উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে সমাজে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন প্রেক্ষাপটে অসমের গণধর্ষণ কাণ্ড নিয়েও প্রতিবাদে সামিল হয়েছেন মহিলারা। এই আবহে পুলিশি হেফাজতে থেকে পালিয়ে গিয়ে আত্মহত্যা করল অভিযুক্ত। তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।  

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি