প্রাপ্তবয়স্কদের জন্য নতুন আধার কার্ড দেওয়া বন্ধ, ছাড় শুধু এসসি-এসটিদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আর তাতেই চোখে সর্ষেফুল দেখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাই রাজ্যে প্রাপ্তবয়স্কদের নতুন করে আধার কার্ড ইস্যু বন্ধ রাখার কথা জানিয়েছেন। তবে সবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। বিজেপির ভোটব্যাঙ্ক হিসাবে পরিচিত তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রাপ্তবয়স্করা এই নিষেধাজ্ঞার বাইরে থাকছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘মূলত বাঙালি মুসলিম ও বাংলাদেশ থেকে আসা হিন্দুরা যাতে আধার কার্ডকে হাতিয়ার করে ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখতে না পারেন, তার জন্যই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘মূলত সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ড বানিয়ে নিজেকে এ দেশের নাগরিক হিসাবে দাবি করতে পারেন সেই লক্ষ্যেই আপাতত এসসি-এসটি ও চা শ্রমিক বাদে বাকি প্রাপ্তবয়স্কদের জন্য আধার কার্ড ইস্যু বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।।’ রাজ্যের বাসিন্দা যে সব প্রাপ্তবয়স্কদের এখনও আধার কার্ড হয়নি, তাদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসে খোলা হবে বিশেষ উইন্ডো। সেখানে আবেদন করতে পারবেন।’

তবে আধার কার্ডের জন্য আবেদন করলেই পাওয়া যাবে তেমনটা যে হবে না, তাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। পাশাপাশি সেপ্টেম্বর মাসে চালু হওয়া বিশেষ উইন্ডো বন্ধ হওয়ার পরে কারও জরুরি প্রয়োজন হলে কী হবে তা জানতে চাওয়া হলে বিশ্বশর্মা বলেন, ‘সেক্ষেত্রে জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনের কারণে যারা আধারের আবেদন জানাবেন তাদের ক্ষেত্রে স্পেশাল ব্রাঞ্চ ও ফরেনার্স ট্রাইব্যুনালের রিপোর্ট যাচাই করে নেবেন জেলাশাসক।’

 

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?