৫ রাজ্যের বিধানসভা ভোটের জন্য কবে শুরু মনোনয়ন জমা, কবে শেষ?  

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যপ্রদেশ-সহ ৫ রাজ্যের বিদানসভা ভোটের ঢাকা কাঠি বাজিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নভেম্বর মাসের মধ্যেই ৫ রাজ্যের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হবে। মিজোরাম, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও রাজস্থানে এক দফায় এবং ছত্তিশগড়ে দুই দফায় ভোট নেওয়া হবে। ভোটের ফল প্রকাশ হবে ৩ ডিসেম্বর। কোন রাজ্যে ভোটের জন্য কবে মনোনযন জমা নেওয়া হবে, কবে শেষ হবে তা জেনে নেওয়া হোক।

৪০ আসন বিশিষ্ট মিজোরামে ভোট হবে ৭ নভেম্বর। ১৩ অক্টোবর জারি হবে বিজ্ঞপ্তি। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন জমা নেওয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ আক্টোবর। পরের দিন মনোনয়নপত্র ঝাড়াই-বাছাই করা হবে। ২৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড়ে দুই দফায় ভোট। প্রথম দফায় ৭ নভেম্বর ২০ আসনে ভোট নেওয়া হবে। ওই আসনের জন্য ১৩ অক্টোবর জারি হবে বিজ্ঞপ্তি। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন জমা নেওয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ আক্টোবর। পরের দিন মনোনয়নপত্র ঝাড়াই-বাছাই করা হবে। ২৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর দ্বিতীয় দফায় যে ৭০ আসনে ১৭ নভেম্বর ভোট হবে সেখানে বিজ্ঞপ্তি জারি হবে ২১ অক্টোবর। ওইদিন থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। ৩১ অক্টোবর মনোনয়ন পরীক্ষা করা হবে। ২ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে ভোট ১৭ নভেম্বর। বিজ্ঞপ্তি জারি হবে  ২১ অক্টোবর। ওইদিন থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। ৩১ অক্টোবর মনোনয়নপত্র ঝাড়াই বাছাই হবে। ২ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

২০০ আসন বিশিষ্ট রাজস্থানে ভোট হবে ২৩ নভেম্বর। ৩০ অক্টোবর জারি হবে বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা দেওয়া যাবে ৬ নভেম্বর পর্যন্ত। পরের দিন ৭ নভেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। ৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় ভোট হবে ৩০ নভেম্বর। ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ৩ নভেম্বর। মনোনয়ন জমা করা যাবে ১০ নভেম্বর পর্যন্ত। ১৩ নভেম্বর মনোনয়ন পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ নভেম্বর।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?