জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ৪০, নিখোঁজ ২০০-র বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে মেঘ ভাঙা বৃষ্টির জেরে সৃষ্ট বিধ্বংসী হড়পা বানের বলি হয়েছেন ৪০ জন। এখনও নিখোঁজ দুই শতাধিক। নিখোঁজদের উদ্ধারে যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য চলছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। সময় যত গড়াচ্ছে ততই চিন্তা আর উদ্বেগের ছাপ গভীর হচ্ছে নিখোঁজদের পরিজনদের চোখেমুখে।

গত ৫ অগস্ট মেঘভাঙা বৃষ্টির জেরে ধ্বংসস্তুপের চেহারা নিয়েছিল উত্তরাখণ্ডের ধরালী-হর্ষিল। সেই দুর্বিষহ স্মৃতি মানুষের থেকে মুছে যাওয়ার আগে বৃহস্পতিবার (১৪ অগস্ট) দুপুরে কিশতওয়ারের ছোসিটি গ্রামে মাচৈল মাতা মন্দিরের কাছে আচমকাই মেঘভাঙা বৃষ্টি হয়। ওই বৃষ্টি শুরুর সময়ে ‘মচৈল মাতা যাত্রা’য় অংশ নিতে অনেক পুণ্যার্থী জড়ো হয়েছিলেন।। তাবুঁ খাটিয়ে অস্থায়ী আশ্রয় নিয়েছিলেন। কেউ-কেউ ছিলেন লঙ্গরখানায়। আচমকা মেঘ ভাঙা বৃষ্টির পরেই ভয়ঙ্কর হড়পা বানের সৃষ্টি হয়। ওই বানে ভেসে যায় পুণ্যার্থীদের অস্থায়ী তাঁবু। জলের তোড়ে ভেসে যান বহু পুণ্যার্থী। খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও।

কিশতওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা জানিয়েছেন,  প্রতিকুল আবহাওয়ার জন্য উদ্ধারকার্য বাধা পাচ্ছে। ফলে যারা নিখোঁজ রয়েছেন, তাদের বাঁচার সম্ভাবনাও ক্ষীণ হচ্ছে। এখনও পর্যন্ত উদ্ধারকারীরা শতাধিক পুণ্যার্থীকে উদ্ধার করেছেন। তাদের অনেকেই গুরুতর জখম হয়েছেন। চিকি‍ৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুই শতাধিক পুণ্যার্থী নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যেই জন্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল শুক্রবার দুর্ঘটনাস্থলে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী জানিয়েছেন, ”

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা