‘কংগ্রেস ছাড়ুন’, যোগদানের পরেই বজরং পুনিয়াকে হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কংগ্রেসে যোগ দিয়েছেন বজরং পুনিয়া ।  আর যোগদানের পরেই তিনি পেয়েছেন সর্বভারতীয় কিষাণ কংগ্রেসে কার্যকরী চেয়ারম্যানের পদ ।  এই যোগদানের পরেই তাঁকে  বিদেশী নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পাঠান হয় নানান হুমকি বার্তা। জানা গিয়েছে সেখানে লেখা রয়েছে , ‘কংগ্রেস ছাড়ুন, নইলে তোমার ও তোমার পরিবারের ভালো থাকবে না। এটাই আমাদের শেষ বার্তা৷ ‘

এই হুমকি পেয়ে ইতিমধ্যেই  সোনিপতের বহলগড় থানায় অভিযোগ দায়ের করেছে বজরং। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। বজরং ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ। একজন জাতীয় খেলোয়াড়কে এই  হুমকি দেওয়ার পর জনগণের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ। তবে কে এই হুমকি পাঠাল তা এখন জানা যায়নি ।

উল্লেখ্য ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনের সময় থেকেই বিনেশ এবং বজরং বিজেপি বিরোধী মুখ হিসাবে উঠে এসেছিলেন।  বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ এখন আদালতে বিচারাধীন।  এই আবহে ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন কুস্তিগীর ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া। হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়বেন ভিনেশ ফোগট।তবে বজরং পুনিয়া ভোটে লড়বেন না বলে জানা গিয়েছে।

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম