দিল্লির ধাঁচেই মুম্বইতে বঙ্গ ভবন গড়তে চান মমতা, পাশে শিবসেনা

মুম্বইয়ের টাটা ক্যানসার মেমোরিয়ালে চিকিৎসার জন্য রাজ্য থেকে যান বহু মানুষ। মারণরোগ ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বইতে দিনের পর দিন পড়ে থাকতে হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের টাটা ক্যানসার মেমোরিয়ালে চিকিৎসার জন্য রাজ্য থেকে যান বহু মানুষ। মারণরোগ ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বইতে দিনের পর দিন পড়ে থাকতে হয়। মূলত মুম্বইতে চিকিৎসার জন্য হোটেল ভাড়া করে থাকাটা যথেষ্ট ব্যায়বহুল। তাই বাংলার ক্যানসার রোগীদের জন্য বিশেষ চিন্তাভাবনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ধাঁচেই মুম্বইতেও বঙ্গ ভবন গড়তে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মনের কথা মুম্বই সফরে গিয়ে পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরেকে জানিয়েছে বলেও জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, বাংলা থেকে যারা মুম্বই গিয়ে ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন তারা যাতে সহজে ও কম খরচে বঙ্গ ভবনে থাকতে পারে। দিল্লিতেও দুটি বঙ্গভবন রয়েছে। সেই ধাঁচেই মুম্বইতেও একটি বঙ্গ ভবন করতে চাইছেন আগ্রহী মমতা। মুম্বইতে বঙ্গ ভবন বানাতে মমতার জমি চাওয়ার বিষয়টি সামনে এনেছেন সঞ্জয় রাউত। শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় তিনি লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাহিদা মোটেও অকারণে নয়। মুম্বইতে ওড়িশা ভবন, উত্তরপ্রদেশ ভবন রয়েছে। পশ্চিবমঙ্গ স্বাধীনতা সংগ্রাম ও সামাজিক বিপ্লবে অনেক বড় ভূমিকা পালন করেছে। দুই রাজ্যের মধ্যে একটা মানবিক সম্পর্ক রয়েছে। যা রক্ষা করতে হবে।’ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের কথাতেই স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকে মান্যতা দেবে মারাঠা সরকার।

খুব শীঘ্রই মহারাষ্ট্র সরকারের তরফে জমি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তবে মুম্বই জমি পাওয়ার ক্ষেত্রে চিন্তা রয়েছে। তাই একাধিক রাজ্য নবী মুম্বইতে জমি নিয়ে ভবন বানিয়েছে। তালিকায় রয়েছে, অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড, মেঘালয় সরকার। জানা গিয়েছে, মুম্বইতে বাশী রেল স্টেশনের কাছে ১৮ টি প্লট বিভিন্ন রাজ্যকে দিয়েছে মহারাষ্ট্র সরকার, তেমনই একটি প্লটে গড়ে উঠতে পারে বঙ্গ ভবন।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি