হাসিনাকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ ইউনূস সরকারের! নিরাপত্তার স্বার্থে মুজিব কন্যার ডেরা বদল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেনা বিদ্রোহের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গণভবনেই তাঁকে খুনের পরিকল্পনা করেছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। যদিও সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। ইতিমধ্যেই দেশত্যাগী প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝোলানোর জন্য বিচারের নামে নতুন প্রহসনব শুরু করেছে আইএসআই মদতপুষ্ঠ অন্তর্বর্তী সরকার। তবে বঙ্গবন্ধু কন্যাকে যে ঢাকার হাতে তুলে দেবে না মোদি সরকার তা স্পষ্ট বুঝতে পেরে নয়া পরিকল্পনা করেছে মোল্লা ইউনূসের সরকার। ভারতের মাটিতে বঙ্গবন্ধু কন্যাকে খুনের জন্য ভাড়াটে খুনিদের নিয়োগ করেছে। আর সেই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেই শেখ হাসিনাকে দিল্লি থেকে নিরাপদ ডেরায় সরিয়ে নিয়েছেন ভারতীয় গোয়েন্দারা।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের মেরঠে ভারতীয় সেনাবাহিনীর সেনানিবাসের এক গোপন অতিথিশালায় রাখা হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে। অক্টোবর মাসের প্রথম দিকেই সন্তর্পণে সেখানে সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গে শেখ হাসিনার পাহারায় সার্বক্ষণিক বিশেষ বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যার আপাতত ডেরায় কোনও মাছিও গলতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, শেখ হাসিনাকে স্বাধীনভাবে চলাফেরা করতেও নিষেধ করা হয়েছে।

গত ৫ অগস্ট সন্ধেয় বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বায়ু সেনা ঘাঁটিতে অবতরণ করেছিলেন শেখ হাসিনা। বেশ কয়েকদিন এশিয়ার বৃহত্তম বায়ু সেনা ঘাঁটির অন্দরে ভারতীয় গোয়েন্দা সংস্থার সেফ হাউজ হিসাবে পরিচিত একটি ডেরায় রাখা হয়েছিল। সেপ্টেম্বরের মাঝামাঝি দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সঠিক অবস্থান মার্কিন গোয়েন্দা সংস্থা জেনে ফেলার সঙ্গে সঙ্গেই কোনও ঝুঁকি না নিয়ে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয় বঙ্গবন্ধু কন্যাকে। যদিও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোথায় রয়েছেন তা নিয়ে বিদেশ মন্ত্রক কিংবা মোদি সরকারের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। শুধু জানানো হয়েছে, ভারতেই রয়েছেন শেখ হাসিনা এবং আপাতত ভারতেই থাকবেন।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান