স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের গায়ে আগুন ধরাল স্বামী, ৫০০ মিটার দৌড়ে যেতেই ছিটকে পড়ল দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি : স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের গায়ে আগুন ধরিয়ে দিল স্বামী। আগুনের শিখায় গলে পড়ল দেহের টুকরো টুকরো অংশ। ওই অবস্থায় ৫০০ মিটার দৌড়ে যেতেই ছিটকে পড়ল দেহ। ঘটনাস্থলেই নিহত উত্তরপ্রদেশের বরেলির এক বাসিন্দা। আতঙ্কে রয়েছে স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনাক তদন্তে নেমেছে পুলিশ। আাপতত মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন ৪০ বছর বয়সী সেলিম নামের ওই ব্যক্তি। তাঁর দেহ জ্বলতে শুরু করলে চিৎকার করে রাস্তায় দৌড়াতে শুরু করে সেলিম। ৫০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে যায় তাঁর দেহ। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতেই মৃত্যু হয় সেলিমের।

প্রতিবেশি সূত্রে খবর, বরেলি জেলার সাকলেন নগরের বাসিন্দা সেলিম। পেশায় তিনি স্ক্র্যাপ ডিলারের কাজ করতেন। গত রবিবার স্ত্রী নাজমিনের সঙ্গে সেলিমের প্রচন্ড ঝগড়া হয়। এরপর নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন সেলিম। স্বামীকে পুড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন নাজমিন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন কোনোরকমে আগুন নেভান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ঘটনাস্থলেই মারা যায় সেলিম।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান