পুলিশি জেরার ভয়ে লকারের চাবি গিলে ফেললেন আসামি, উদ্ধার করতে ১০ কেজি কলা খাওয়াল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুর মাদানায়কানাহাল্লি থানায় এক অদ্ভুত ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ এক নাবালিকাকে ঘিরে তদন্ত চলাকালীন পুলিশের জেরার মুখে এক ব্যক্তি এমন কাণ্ড ঘটান, যা শুনে হতবাক সকলে। অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় তিনি হঠাৎই একটি লকারের চাবি গিলে ফেলেন। পরে সেই চাবি উদ্ধার করতে পুলিশ ও চিকিৎসকদের রীতিমতো হিমশিম খেতে হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কার্তিক ওরফে রামু। গাঙ্গোন্দানাহাল্লি এলাকার এক নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। গত ২৪ এপ্রিল মেয়েটির পরিবার থানায় অভিযোগ দায়ের করে। এরপর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে কার্তিককে শনাক্ত করা হয় এবং তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জেরার সময় পুলিশ তাকে জানায়, এই ঘটনায় পকসো আইনে গুরুতর অভিযোগ আনা হতে পারে। সেই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে অভিযুক্ত। অভিযোগ, হঠাৎ করেই নিজের কাছে থাকা একটি লকারের চাবি মুখে পুরে গিলে ফেলে সে। মুহূর্তের মধ্যে থানার ভিতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ভাগ্নিকে বাঁচাতে কাস্তে হাতে কুমিরের উপর ঝাঁপিয়ে পড়লেন মাসি, তারপর যা হল..

পরিস্থিতি সামাল দিতে দ্রুত কার্তিককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। টানা তিন দিন পুলিশি নজরদারিতে রাখা হয়েছিল তাকে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক উপায়ে চাবিটি শরীর থেকে বের করার চেষ্টা শুরু হয়। জানা গিয়েছে, এই সময় অভিযুক্তকে প্রায় ১০ কেজি কলা খাওয়ানো হয়েছিল যাতে দ্রুত হজম প্রক্রিয়ার মাধ্যমে চাবিটি বেরিয়ে আসে। অবশেষে গভীর রাতে মলত্যাগের মাধ্যমে চাবিটি উদ্ধার করা সম্ভব হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নাবালিকা নিখোঁজের মামলার তদন্ত এখনও চলছে।

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

সাতসকালে দক্ষিণেশ্বর মন্দিরে কাজল, ডালা হাতে পুজো দিলেন, নায়িকাকে দেখতে ভক্তদের ভিড়

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘3 Idiots ওঁর জীবন থেকে অনুপ্রাণিত নয়’, অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে বিস্ফোরক আমির

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের