২৭ কেজি সোনা এবং হীরা, জয়ললিতার সম্পত্তি পাবে সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ২৭ কেজি সোনা ও হীরার গয়না পাচ্ছে এম কে স্ট্যালিনের সরকার। ৬ ও ৭ মার্চের মধ্যে রাজ্য সরকারের হাতে সেই সম্পত্তি মুখ্যসচিবের হাতে তুলে দেওয়া হবে। অতিরিক্ত সিটি সিভিল অ্যান্ড সেশন কোর্টের প্রধান বিচারক এইচ এ মোহন এর আগে গত মাসে জয়ললিতার কাছ থেকে বাজেয়াপ্ত মূল্যবান জিনিসপত্র তামিলনাড়ু সরকারের কাছে হস্তান্তরের জন্য একটি নির্দেশ জারি করেছেন।

তামিলনাড়ু সরকারকে গয়না হস্তান্তরের নির্দেশ দেওয়ার সময় বিশেষ আদালতের বিচারক বলেন, “গয়নাগুলি নিলামে তোলার পরিবর্তে, তামিলনাড়ু রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছে হস্তান্তর করা ভাল। আদালত তামিলনাড়ুর স্বরাষ্ট্র দফতর পুলিশের পাশাপাশি সচিব পদমর্যাদার যোগ্য ব্যক্তিদেরও গয়না সংগ্রহের অনুমতি দিয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, এই বিচার কর্ণাটকে হয়েছিল তারফলে জয়ললিতার সব সম্পত্তি বর্তমানে কর্ণাটকের কোষাগারে রয়েছে। এর আগে আদালত রায় দিয়েছিল যে জয়ললিতার আত্মীয়রা রাজ্য কর্তৃক বাজেয়াপ্ত সম্পত্তির অধিকারী নয়। বিশেষ সিবিআই আদালত জয়ললিতার ভাইঝি এবং ভাইপো যথাক্রমে জে দীপা এবং জে দীপকের দায়ের করা আবেদন খারিজ করে দেয়। উল্লেখ্য,  ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে একটি দুর্নীতি মামলাতেই জয়ললিতাকে কারাবাসের সাজা এবং জরিমানা দেওয়ার নির্দেশ দেয় বেঙ্গালুরুর ওই বিশেষ আদালত। সেই মামলায় জয়ললিতাকে ১০০ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় আদালত। বর্তমানে  সেই মামলার বিচার শুরু হওয়ার পরেই  তার সম্পত্তি নিলামে উঠবে তামিলনাডু সরকারের হাতে।

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই