এই মুহূর্তে

দীর্ঘদিন ধরে পরিচয় লুকিয়ে বসবাস, বেঙ্গালুরু থেকে গ্রেফতার ১৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে পরিচয় লুকিয়ে বসবাস, অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেফতার ১৬ জন বাংলাদেশী। জানা গিয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) হেব্বুগোড়ি পুলিশ স্টেশনের সীমানা থেকে ১৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। তবে এখনও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খোঁজে বেঙ্গালুরু জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সম্প্রতি কোগিলু লেআউটের অবৈধ দখলদারি নিয়ে কেরল-কর্ণাটক বিরোধ তৈরি হয়েছিল। যেখানে জিবিএ কর্মকর্তারা অবৈধভাবে নির্মিত বাড়িগুলি ভেঙে ফেলছিল। ঠিক তখনই একজন ব্যক্তি গোপনে এই প্রক্রিয়াটির ভিডিও রেকর্ড করেন। যেখানে স্পষ্ট এক মহিলার কন্ঠ থেকে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ প্রতিধ্বনিত হয়। এরপরেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এবং বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখেন।

ভিডিওটি দেখে হেব্বুগোড়ি পুলিশ ওই মহিলাকে শনাক্ত করেন। যার নাম সার্বানা খাথুনা। তিনি হেব্বুগোড়ির পোদি গ্রামে বসবাস করেন। তখনই পুলিশ বুঝতে পারে যে, ওই মহিলা একজন অবৈধ অভিবাসী। তিনি নিজের পরিচয় আড়াল করছিলেন। বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের একটি দলের সঙ্গে বসবাস করছিলেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের সময়, তিনি স্বীকার করেন যে, তাঁরা বাংলাদেশী। ভারতে তাঁদের পাচার করা হয়েছে। বেঙ্গালুরুতে আসার জন্যে তাঁদেরকে ২৫ থেকে ৫০ হাজার টাকা প্রদান করতে হয়েছিল। প্রথম তাঁরা সীমান্ত পেরিয়ে কলকাতায় আসেন। এরপর সেখান থেকে তাঁদের ট্রেনে করে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। এবং স্থানীয় এজেন্টরা তাঁদের ভারতীয় পরিচয়পত্র পেতে সাহায্য করেছিল। তাঁদের মধ্যে কেউ কেউ কয়েক বছর পর বিপিএল কার্ডও পেয়ে যেত।

এখনও পর্যন্ত, পুলিশ তিনজন পুরুষ-সহ ১৬ জনকে আটক করেছে। তবে বেঙ্গালুরুতে অভিবাসীদের বসবাস কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ৫ জানুয়ারী, ছয় বছর বয়সী এক মেয়েকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ইউসুফ মীর (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল হোয়াইটফিল্ড পুলিশ। প্রথমে ধারণা করা হয়েছিল, সে পশ্চিমবঙ্গের বাসিন্দা, কারণ তাঁর আধার কার্ড এবং ভোটার আইডিতে সেখানকার ঠিকানা ছিল। কিন্তু পরে জানা যায়, তাঁর আধার এবং ভোটার আইডি জাল। সেও বাংলাদেশ থেকে আসা একজন অবৈধ অভিবাসী। তাঁর তিন স্ত্রী রয়েছে। তাদের মধ্যে দুজন কলকাতায় থাকলেও, মীর তাঁর তৃতীয় স্ত্রীর সঙ্গে হোয়াইটফিল্ডে থাকতেন। এদিকে বিজেপির তথ্য অনুসন্ধান কমিটি কোগিলু লেআউটের বাসিন্দাদের অবৈধ দখলদারিত্ব সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। কোগিলুতে প্রাথমিকভাবে ভাঙনের ফলে অনেক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এমনকি সংখ্যালঘুদের অধিকার নিয়ে কেরল-কর্ণাটকে বিরোধ দেখা দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঁধে বাঁক নিয়ে ১৭০ কিমি হেঁটে শিবলিঙ্গে জল ঢাললেন মুসলিম তরুণী

ইজরায়েলি পর্যটককে গণধর্ষণের পরে খুনের দায়ে তিন পাষণ্ডকে ফাঁসির সাজা শোনাল আদালত

সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘আমরা বড্ড সেকেলের…’, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো নিয়ে পর্যবেক্ষণ বিচারপতির

অন্তঃসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে পড়ে মৃত্যু ৩ বছরের সন্তানের

১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ