চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘন ঘন গর্ভধারণ ? সন্তান জন্মের সঠিক ব্যবধান নিয়ে অবাক করা তথ্য দিলেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিনিধিঃ নয়ডার একটি অদ্ভুত ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা গিয়েছে, সেখানে এক মহিলা তাঁর ষষ্ঠ সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু যেটি সবচেয়ে বেশি অবাক করেছে, তা হল পঞ্চম ও ষষ্ঠ সন্তানের মধ্যে বয়সের ব্যবধান মাত্র ১১ মাস। অর্থাৎ পঞ্চম সন্তানের জন্মের অল্প কিছুদিনের মধ্যেই তিনি আবার গর্ভবতী হয়েছিলেন। এই খবর সামনে আসতেই নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে-সন্তান জন্মের কতদিন পর একজন মহিলা আবার গর্ভবতী হতে পারেন? একজন মহিলার জীবনে সর্বাধিক কতবার গর্ভধারণ সম্ভব?

চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, সাধারণত মেয়েদের ১২ থেকে ১৫ বছর বয়সের মধ্যে প্রথম ঋতুস্রাব শুরু হয়। এরপর প্রায় ৪৫ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত তাঁদের প্রজননক্ষমতা থাকে। এই সময়ের মধ্যেই একজন মহিলা গর্ভবতী হতে পারেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তাত্ত্বিকভাবে একজন মহিলা জীবনে বহুবার গর্ভধারণ করতে সক্ষম হলেও, প্রতি বছর বা খুব অল্প ব্যবধানে গর্ভধারণ শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। বিজ্ঞানীরা জানিয়েছেন , একটি মেয়ে শিশু জন্মের সময়ই তার শরীরে লক্ষ লক্ষ ডিম্বাণু নিয়ে জন্মায়। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা কমতে থাকে। বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর কয়েক লক্ষ ডিম্বাণু অবশিষ্ট থাকে, তবে একজন মহিলার জীবদ্দশায় মাত্র প্রায় ৪০০টি ডিম্বাণু সম্পূর্ণরূপে পরিপক্ক হয়ে ডিম্বস্ফোটনের মাধ্যমে নির্গত হয়। এ কারণেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গর্ভধারণের সম্ভাবনাও ধীরে ধীরে কমে যায়, বিশেষ করে ৪০ বছর পার হওয়ার পরে।

চিকিৎসকদের মতে, ঘন ঘন গর্ভধারণ মায়ের শরীরে নানা জটিলতার ঝুঁকি বাড়িয়ে দেয়। এর ফলে রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, গর্ভকালীন ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হয় এবং বারবার সন্তান প্রসবের ফলে জরায়ু ও অন্যান্য অঙ্গ দুর্বল হয়ে পড়তে পারে।তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, গর্ভধারণের মধ্যে পর্যাপ্ত ব্যবধান রাখা অত্যন্ত জরুরি। অতীতে অনেক পরিবারে ১০-১৫টি সন্তান হওয়া অস্বাভাবিক ছিল না, তবে সেই সময় স্বাস্থ্যসেবা বা মাতৃস্বাস্থ্যের বিষয়টি এতটা গুরুত্ব পেত না। বর্তমান সময়ে মা ও শিশুর সুস্থতার কথা মাথায় রেখে পরিকল্পিত পরিবার গঠনকেই চিকিৎসকেরা সবচেয়ে নিরাপদ পথ বলে মনে করছেন।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

মহিলা সংরক্ষণে আসন পুনর্বিন্যাস বিল লোকসভায়, শুরুতেই বিরোধীদের তীব্র প্রতিবাদ

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ