আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নথি হিসাবে গ্রহণ করতে হবে আধার’, নির্বাচন কমিশনকে জোর ধাক্কা দিল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে বৃহস্পতিবার (১৪ অগস্ট) শীর্ষ আদালতে মুখ পুড়ল নির্বাচন কমিশনের। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ‘ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণ করতে হবে।’ শীর্ষ আদালতের ওই নির্দেশের পরেই কমিশনের মাথায় থাকা ‘বিতর্কিত’ আধিকারিকদের মুখ পাংশুবর্ণ ধারণ করেছে।

বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী চালানোর নামে এক ধাক্কায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। যাদের বেশিরভাগই মুসলিম ও মহিলা ভোটার। বিরোধীদের অভিযোগ, সুনির্দিষ্ট রাজনৈতিক অভিসন্ধি নিয়েই এমন কাজ করা হয়েছে। অবসর জীবনে নতুন পদ পাওয়ার প্রতিদান দিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তার দুই সাগরেদ ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন। মামলার শুনানিতে নির্বাচন কমিশনের তরফে যুক্তি দেখানো হয়েছিল, ‘আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়।’ ওই যুক্তি মেনে নিয়েছিলেন বিচারপতি সূর্যকান্ত মিশ্র।

এদিন মামলার শুনানিতে এক লপ্তে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে কার্যত কমিশনকে তুলোধনা করেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি। বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘নাগরিকদের নিজস্ব সাংবিধানিক অধিকার রয়েছে। যে কোনও সমস্যার জন্য সব সময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের পিছনে দৌড়তে হবে কেন? যদি ২২ লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন, তা হলে বুথ পর্যায়ে কেন তা প্রকাশ করা হচ্ছে না? যদি এই পরিসংখ্যান জনসমক্ষে আসে, তা হলে এ নিয়ে আর বিতর্ক থাকবে না।’ বিচারপতি বাগচি বলেন, ‘স্বতঃপ্রণোদিতভাবে তালিকা থেকে নাম মুছে ফেলার অনুমোদন নেই। কেন নাম বাদ গিয়েছে তা জানার মৌলিক অধিকার নাগরিকদের রয়েছে। এ জন্য সর্বাধিক প্রচার প্রয়োজন। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা চাই। নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক।’ এর পরেই আগামী মঙ্গলবারের মধ্যে বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষের নাম প্রকাশের নির্দেশ দেন তিনি।

যে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে স্বীকার করতে চায়নি নির্বাচন কমিশন, সেই আধারকেই পরিচয়ের নথি হিসাবে গ্রহণের নির্দেশ দেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি বলেন, ‘আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃত একটি নথি। সে ক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন?’

 

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ