চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্দল হয়ে লড়ার শাস্তি, কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে তাড়াল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধ উপেক্ষা করেই নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন কর্নাটকের  প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি কে এস ঈশ্বরাপ্পা। পই পই করে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত সোমবার রাতে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল বিজেপি রাজ্য নেতৃত্ব। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে আগামী ৬ বছরের জন্য ঈশ্বরাপ্পাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে পাত্তাই দিতে চাননি বেল্লারির দাপুটে নেতা।

আসন্ন লোকসভা ভোটের আগে দলীয় নেতৃত্বের কাছে ছেলেকে প্রার্থী করার আর্জি জানিয়েছেন বহিষ্কৃত কে এস ঈশ্বরাপ্পা। কিন্তু তাঁর সেই আর্জিতে কর্ণপাত করেনি বিজেপি রাজ্য নেতৃত্ব। আর তাতেই গোঁসা করে দলের রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রের ভাই বিওয়াই রাঘবেন্দ্রের বিরুদ্ধে শিমোগা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ার কথা ঘোষণা করেন বর্ষীয়ান নেতা। আর ঈশ্বরাপ্পার ওই ঘোষণার পরেই টনক নড়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের বর্ষীয়ান নেতাকে ভোটে না দাঁড়ানোর অনুরোধ জানান। কিন্তু তাতে কর্ণপাত করেননি কর্নাটক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা দক্ষিণ রাজ্যটির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। 

পূর্ব ঘোষণা মতোই কে এস ঈশ্বরাপ্পা শিমোগা কেন্দ্রে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র এবং বিওয়াই রাঘবেন্দ্রের বিরুদ্ধে মনোনয়ন জমা দেন। তাতেই চরম অস্বস্তিতে পড়ে যায় বিজেপি নেতৃত্ব। ঈশ্বরাপ্পা দাঁড়ানোয় শিবমোগা কেন্দ্রে বিজয়েন্দ্রের হার নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচনেই শিবমোগা আসনে ভোট নেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ