পরকীয়ায় ‘বাধা’ ছেলে! সন্তানকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহ বর্হিভূত সম্পর্কের জের!  ছয় বছরের ছেলেকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে মাটিতে আছাড় পর্যন্ত মারা হয় বছর ছয়ের ওই শিশুকে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খেড এলাকার বাসিন্দা ২৭ বছরের বাসিরান মেহবুব শেখ তাঁর স্বামী মেহবুবের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলাদা থাকতেন। সেই সময়েই স্বামীর বন্ধু  রাম বিনায়ক কাজেওয়াড়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। বাসিরান ও মেহবুবের তিন সন্তান থাকলেও, তাদের মধ্যে ছয় বছরের ছেলে অ্যাওয়েজ মায়ের সঙ্গেই থাকত।

পুলিশের অনুমান, পরকীয়া সম্পর্কে বছর ছয়ের ওই শিশু পুত্র ‘বাধা’ হয়ে দাঁড়াচ্ছিল। সেই কারণেই গত ৪ এপ্রিল রাতে মা ও তাঁর প্রেমিক দু’জনে মিলে ছেলেটিকে খুনের পরিকল্পনা করে বলে অভিযোগ। রাত সাড়ে ১১টা নাগাদ প্রথমে এক বালতি জলে মাথা ডুবিয়ে শ্বাসরোধ করা হয় শিশুটির। এরপর মৃত্যু নিশ্চিত করতে মেঝেতে আছাড় মারা হয় বলে অভিযোগ।  

এরপর পুরো বিষয়টিকে লুকোতে বাসিরান বিড জেলায় তাঁর বাপের বাড়িতে ছেলের মৃতদেহ নিয়ে যায় এবং মিথ্যে গল্প সাজিয়ে বলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তবে শেষকৃত্যের সময় শিশুটির দেহে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় বাসিরানের বাবা-মায়ের। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। এরপর ময়নাতদন্তের রিপোর্টে খুনের প্রমাণ মেলে। ইতিমধ্যেই অভিযুক্ত মা বাসিরানকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক প্রেমিক রাম কাজেওয়াড়ের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার অপরিণত শিশু, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক এসিপির; চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

ক্লাস চলাকালীন ঘরে ঢুকল বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে ছোটাছুটি খুদে পড়ুয়াদের

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের