বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  দিল্লিতে বসেছে অষ্টাদশ ব্রিকস সম্মেলনের আসর। ভারতে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, মালয়শিয়া, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী সহ একাধিক রাষ্ট্রনেতারা। তবে শুধু রাষ্ট্রনেতারা নন তাঁদের সঙ্গে এসেছেন তাঁদের পরিবারের সদস্যরা। বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে যখন কূটনৈতিক বৈঠক ও গুরুত্বপূর্ণ আলোচনায় সরগরম রাজধানী দিল্লি, তখন নজর কাড়ল ব্রিকস বাজার (BRICS Bazaar)-ও। সেখানে আন্তর্জাতিক শিল্প, কারুশিল্প ও বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা গিয়েছে। ১০ থেকে ১৫ সেপ্টেম্বর ন্যাশনাল ক্রাফটস মিউজিয়াম অ্যান্ড হস্তকলা অ্যাকাডেমিতে এই বাজারের আয়োজন করা হয়েছে। সেই বিশেষ বাজার ঘুরে দেখলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মেয়ে।     

বাবার সঙ্গে ভারতে এসে এই ‘ব্রিকস বাজার ‘ ঘুরে দেখলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মেয়ে জহরা পেজেশকিয়ান তাঁর স্বামী হাসান মজিদির । বিভিন্ন স্টল ঘুরে ভারতীয় হস্তশিল্প, কারুশিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্য খুঁটিয়ে দেখেন তিনি। তাঁর এই সফর BRICS সম্মেলনের রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার বাইরে সাংস্কৃতি বিনিময়ের দিকটিকেও সামনে নিয়ে এসেছে। এই বাজারে  ব্রিকস দেশগুলির শিল্পীদের তৈরি নানা ধরনের ঐতিহ্যবাহী সামগ্রী প্রদর্শিত হচ্ছে। দক্ষিণ আফ্রিকার শিল্পী নকোসিনাথি জোন্ডির আফ্রিকান পুঁতির কাজ যেমন দর্শকদের আকর্ষণ করছে, তেমনই রাশিয়ার ঐতিহাসিক ফেদোস্কিনো কারখানার প্রায় ২০০ বছরের পুরনো ল্যাকার মিনিয়েচার পেইন্টিংয়ের ঐতিহ্যও তুলে ধরা হয়েছে। 

আরও পড়ুন: ‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির 

গুরুগম্ভীর এই বৈঠকের মাঝে এই বাজার ঘুরে দেখছেন বিদেশ থেকে আসা অতিথিরা। জহরা পেজেশকিয়ান কারুশিল্পীদের সঙ্গে কথা বলেন সম্মেলন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক কর্মসূচির অংশ হিসেবে এই বাজারের আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হল সম্প্রসারিত ব্রিকস (BRICS) জোটের অন্তর্ভুক্ত দেশগুলোর শৈল্পিক ঐতিহ্য ও কারুশিল্পকে তুলে ধরা। 

 

   

 

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে