‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত চায় সকলের হাত ধরেই চলতে। কোনও দেশ ভারতের শত্রু নয়, দিল্লিতে ভারত মণ্ডপমে ব্রিকস সম্মেলনের আনুষ্ঠানিক সূচনায় তেমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিন ও রাশিয়াকে পাশে নিয়ে মোদি আজ, শনিবার সম্মেলনের শুরুতে বলেন, ‘ভারত সবাইকে সঙ্গে নিয়ে চলায় বিশ্বাসী। আগামী ২০ বছরের রুটম্যাপ তৈরি করতে হবে আমাদের। মানবতার বিকাশের লক্ষ্যে এগিয়ে চলতে হবে সকলকে।’

ভারতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। ভারতে এবারে হতে চলা এই সম্মেলনে যোগ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাই চলতি ব্রিকস সম্মেলনের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। আজ, শনিবার ব্রিকস সম্মেলন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করতে গিয়ে মোদি বলেন, ‘পশ্চিম এশিয়ার বৈশ্বিক সংস্থাগুলির প্রথম সারিতে থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পিছনের সারিতেই থেকে যায়। আমাদের অবশ্যই এই সুবিধার পিরামিড-কে একটি অংশীদারিত্বের মঞ্চে রূপান্তরিত করতে হবে। যেখানে প্রতিটি জাতির কথা বলার সুযোগ থাকবে, প্রতিটি সদস্যের স্বার্থ থাকবে এবং প্রতিটি প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে থাকবে মানবতার অগ্রগতি। প্রতিনিধিত্বের বিষয়ে আমি বলতে চাই যে, রাষ্ট্রসঙ্ঘ নিরাপত্তা পরিষদে সংস্কার আর বিলম্বিত করা যায় না। এ ক্ষেত্রে, খসড়া-ভিত্তিক আলোচনাকে অবশ্যই একটি সুনির্দিষ্ট সময়সীমা এবং স্পষ্ট ও দৃশ্যমান ফলাফলের সঙ্গে যুক্ত করতে হবে। রাষ্ট্রসঙ্ঘের দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে।’

আরও পডুন: এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

মোদি ব্রিকস গোষ্ঠীর দেশগুলিকে বার্তা দেন, ‘ব্রিকস-কে শক্তিশালী করার পাশাপাশি আমাদের বৈশ্বিক সংস্কারের জন্যও একটি রূপরেখা তৈরি করতে হবে।’

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে