কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

Share:

নিজস্ব প্রতিনিধি:  কাপড় কাচাকে কেন্দ্র করে শুরু হয়েছিল পারিবারিক অশান্তি। কিন্তু সেই ঝামেলাই যে এমন ভয়াবহ পরিণতি নেবে, তা ভাবতেও পারেনি পরিবারের সদস্যরা। পারিবারিক বিবাদের জেরে তরোয়াল, কুড়ুল ও লাঠি নিয়ে নিজের ভাইয়ের উপরেই হামলা চালানোর অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় প্রাণ বাঁচাতে ছুটেও শেষরক্ষা হয়নি দিলশাদের। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উন্নাওয়ের বাঁগরমউ কোতওয়ালি এলাকার গঞ্জ মুরাদাবাদ মহল্লার। অভিযোগ, দিলশাদের  দাদা মুর্তজা এবং তাঁর ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। তরোয়াল, কুড়ুল এবং লাঠি দিয়ে মারধর করা হয়  । গুরুতর আহত অবস্থায় দিলশাদ বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর পর্যন্ত দৌড়ে গেলেও শেষরক্ষা হয়নি।  দিলশাদের স্ত্রী সুফিয়া বানোর অভিযোগ, ঘটনার একদিন আগে ওয়াশিং মেশিনে কাপড় কাচাকে কেন্দ্র করে তাঁকেও মারধর করা হয়েছিল। তাঁর দাবি, সেই ঘটনার পর পুলিশে অভিযোগ জানানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। পরের দিন স্বামী বাড়িতে আসতেই ফের বিবাদ শুরু হয় এবং তাঁকে পরিবারের বাকি সদস্যরা আক্রমণ করেন।

আরও পড়ুন: সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

এই রক্তক্ষয়ী সংঘর্ষের একটি লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে মুর্তাজার ছেলেদের হাতে কুড়াল ও তলোয়ার হাতে দেখা গিয়েছে। এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাঙ্গারমাউ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিও) হর্ষ মোদী জানিয়েছেন, একটি ফোন আসে, যেখানে জানানো হয় পারিবারিক পারিবারিক বিবাদে দিলশাদ আহত হয়েছেন। আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে বাঙ্গারমাউ সিএইচসি-তে নিয়ে যাওয়া হলে, সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পাঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

শুধু অভিনয়ে নয়, রাইফেল শুটিংয়েও দক্ষ ছিলেন, কীভাবে কারগিল সীমান্তে পৌঁছেছিলেন নানা পটেকর?

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

মদ নিয়ে বিবাদের জেরে ভয়ংকর পরিণতি, তিনজনকে ট্র্যাক্টরে পিষে মারল যুবক

চার বছরের প্রেমের ভয়াবহ পরিণতি, বিয়ের আগেই প্রেমিকের গুলিতে মৃত্যু তরুণীর

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

শরীর ঘামছিল, বন্ধুকে শেষ ম্যাসেজ! নানার মৃত্যুতে চিকিৎসা সংক্রান্ত মামলা দায়ের, শোকপ্রকাশ বলিউডের

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির