সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত আরও তীব্র হচ্ছে। সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৬ জন। বুধবার সৌদি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। সৌদি প্রশাসনের দাবি, রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে হুথি গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেছিল।

সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী, আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই মহিলা-সহ মোট ২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, কিং খালিদ বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিকের মৃত্যু হয়। সেখানে পাঁচ জন সৌদি নাগরিক সহ মোট আট জন আহত হয়েছেন। মঙ্গলবার ও বুধবার হামলাগুলি চালানো হলেও ঠিক কোন সময়ে কোন বিমানবন্দরে আঘাত হানা হয়েছিল, তা স্পষ্ট করেনি সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের দাবি, হামলার জন্য হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। তবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি সেনা। হামলার প্রভাবে রিয়াধ বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়। কয়েকটি বিমানের গতিপথ পরিবর্তন করতে হয়। 

আরও পড়ুন: পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

এর আগের দিন রিয়াধ বিমানবন্দরের পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা অ্যারামকোর একটি শোধনাগারেও হামলা চালানোর দাবি করেছিল হুথি। ইয়েমেনের আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি সরকার হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলি পুনর্দখলের লক্ষ্যে নতুন করে সামরিক অভিযান শুরু করার পরই এই হামলা চালানো হয়েছে বলে দাবি গোষ্ঠীটির। এদিকে, পাল্টা কড়া বার্তা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনে বৈধ সরকারকে সমর্থনকারী জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি আরব বা অন্য কোনও এলাকায় হামলার পর হুথিদের প্রতি কোনও রকমের রেয়াত দেখানো হবে না। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু