চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরপ্রদেশের কলেজে ভয়াবহ বিস্ফোরণ, জীবন্ত দগ্ধ ১০ পড়ুয়াসহ ১৩

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকালে উত্তরপ্রদেশের একটি পলিটেকনিক কলেজে ভয়াভহ বিস্ফোরণে গুরুতর আহত হলেন ১৩ জন। আহতদের মধ্যে ১০ জন ওই কলেজেরই পড়ুয়া বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের জেরে তাঁরা প্রত্যেকেই জীবন্ত দগ্ধ হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। সোমবার সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি সরকারি পলিটেকনিক কলেজে। জানা যাচ্ছে কলেজের হোস্টেলের রান্নাঘরে সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনাটি ঘটেছে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে হঠাৎই হোস্টেলের রান্নাঘরে থাকা একটি সিলিন্ডার ফেটে যায়। রান্নাঘরের মধ্যে থাকা ৫ কেজির ওই সিলিন্ডার বিস্ফোরণের জন্যই এত বড় এই দুর্ঘটনা ঘটেছে। ওই সময়ে কলেজ হোস্টেলে যারা ছিলেন তাঁরা প্রত্যেকেই কম বেশী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনা প্রসঙ্গে বুলন্দশহরের ডিএম সিপি সিং জানিয়েছেন, ‘সোমবার সকালে ওই হোস্টেলের রান্নাঘরে যখন রান্না হচ্ছিল, ঠিক তখনই এই বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় আহতরা এই মুহূর্তে আলিগড়ের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের চোট একটু গুরুতর হলেও বাকিরা সকলেই বিপদমুক্ত বলে জানা গিয়েছে।’ 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ