সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে নবীনের মন্ত্রিসভায় যোগ আমলার

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: এ যেন সুকুমার রায়ের, ‘ছিল রুমাল, হয়ে গেল বিড়াল’। ছিলেন সরকারি আমলা। সরকারি চাকরিতে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেলেন মন্ত্রী। এমন ঘটনাই ঘটেছে ২০০০ ব্যাচের আইএএস আধিকারিক ভি কে পান্ডিয়ানের ক্ষেত্রে। গতকাল সোমবারই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের ব্যক্তিগত সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তার কয়েক ঘন্টার মধ্যেই পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।

ওড়িশা ক্যাডারে যোগ দেওয়ার পরেই ২০০০ ব্যাচের আইএএস আধিকারিক ভি কে পান্ডিয়ানের ধূমকেতুর গতিতে উত্থান ঘটে। ২০০২ সালে কালাহান্দি জেলার ধরমগড়ের সাব কালেক্টর পদে যোগ দেন। চার বছরের মধ্যে ২০০৬ সালে ময়ূরভঞ্জের জেলাশাসকের দায়িত্ব পান। ২০০৭ সালের শেষের দিকে গঞ্জাম জেলার জেলাশাসকের পদে যোগ দেন। আর গঞ্জামের জেলাশাসক থাকাকালীনই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সুনজরে পড়েন তিনি। আর তাঁকে পায় কে? ২০১১ সালে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যোগ দেন। নবীনের ব্যক্তিগত সচিবের দায়িত্ব পান।

টানা এক যুগ ধরে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন পান্ডিয়ান। প্রশাসনকে শাসকদলের হাতিয়ার হিসেবে তৈরি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আমলা হলে কী হবে, পান্ডিয়ানকে এতটাই বিশ্বাস করেন ওড়িশার মুখ্যমন্ত্রী যে সরকারের বিভিন্ন দফতরের কর্মী-আধিকারিকদের বদলির দায়িত্বও ২০০০ সালের আমলার কাঁধে তুলে দেন। একাধিকবার কংগ্রেস ও বিজেপি’র পক্ষ থেকে সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে পান্ডিয়ানকে বিজু জনতা দলে নাম লেখানোর অনুরোধ জানানো হয়েছিল। অবশেষে সরকারি চাকরিতে ইস্তফাই দিলেন দুঁদে আমলা।  

‘বাল্যবিবাহের হার দেশের মধ্যে বাংলা শীর্ষস্থানে’, আগের সরকারকে তোপ দিলীপের

অখিলেশ যাদবের তুতো ভাইয়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন মিরাটের বিজেপি নেতা

প্রত্যেক বিধায়ককে একহাজার চারাগাছ লাগাতে হবে, নয়া কর্মসূচির নির্দেশ নবান্নের

‘মাছ চোর’ তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ

AI ফিচার, ১৮৫Hz ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরা-সহ আসছে OnePlus 16

১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচার সহ ৫টি সেরা 5G স্মার্টফোন, এক নজরে দেখে নিন

ক্লাবে ত্রাণসামগ্রী মজুতের অভিযোগে গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান

Samsung-র জনপ্রিয় 5G ফোনে বিরাট ডিসকাউন্ট, জানুন নতুন দাম

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

মহিলাদের জন্য পৃথক হেল্পডেস্ক সব থানায়, সমস্যা সমাধানে অ্যাপ আনছে রাজ্য সরকার

আগামী সোমবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, মন্ত্রী পদে শপথ নেবেন ১২ জন বিজেপি বিধায়ক

১৫ মিনিট চার্জে ছুটবে ২৩৮ কিমি, ৯ লাখ দাম কমল এই গাড়ির