চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি:   বারাণসীতে গঙ্গার মধ্যে নৌকায় ইফতারের আয়োজন করা ১৪ জন মুসলিম যুবককে গ্রেফতার  ও দীর্ঘ সময় আটকে রাখার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। তিনি বলেছেন, নদীর মধ্যে চিকেন বিরিয়ানি খাওয়া আইনত অপরাধ নয়। 

শনিবার  ( ২৫ জুলাই) ভোপালের ন্যাশনাল ল’ ইনস্টিটিউট ইউনিভার্সিটিতে আয়োজিত ‘জাস্টিস জি.পি. সিং মেমোরিয়াল লেকচার’-এ বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি ভূঁইয়া বলেন, ‘চিকেন বিরিয়ানি খাওয়া কোনো অপরাধ নয়। গঙ্গার উপর চিকেন খাওয়া নিষিদ্ধ এমন কোনও আইনও নেই। তাহলে এমন একটি ঘটনার জন্য মানুষকে কি তিন মাস জেলে রাখা যায়?” ঘটনাটি মার্চ ২০২৬ সালের। অভিযোগ, বারাণসীতে গঙ্গার উপর একটি নৌকায় ১৪ জন মুসলিম যুবক ইফতারের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। অভিযোগের মধ্যে ছিল ধর্মীয় ভাবাবেগে আঘাত, জনদূষণ, নদী দূষণ এবং নৌকা জোর করে ব্যবহারের মতো ধারাও। পরে আদালতে জামিন পেতে তাঁদের দুই মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হয়। সাংবিধানিক স্বাধীনতা রক্ষা এবং  গ্রেফতারি যাতে শাস্তিমূলক না হয়ে ওঠে তা নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন। 

এই প্রসঙ্গ টেনে বিচারপতি ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষার নামে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং ব্যক্তিগত স্বাধীনতার পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে। অনেক ক্ষেত্রেই স্বাভাবিক ও আইনসঙ্গত কর্মকাণ্ডকেও অপরাধ হিসেবে দেখানো হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। বিচারপতি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের প্রশ্ন করার, বিতর্ক করার এবং স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ থাকা উচিত। কারণ সুস্থ গণতন্ত্রে মতভেদ ও ভিন্নমত প্রকাশের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী দূষণ বা ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো অভিযোগগুলো আদালতে খতিয়ে দেখতে হবে, এ কথা স্বীকার করে বিচারপতি ভুঁইয়া জোর দিয়ে বলেন যে, শুধুমাত্র নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাওয়ার মতো একটি কাজই দীর্ঘ কারাদণ্ডকে ন্যায্য প্রমাণ করতে পারে না।

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের