কানাডায় ঘাঁটি গাড়া গ্যাংস্টার লকবীর সিং লান্ডাকে সন্ত্রাসবাদী ঘোষণা কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতির মধ্যেই বড় সড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। এবার কানাডায় বসবাসকারী বব্বর খালসার অন্যতম সদস্য গ্যাংস্টার লখবীর সিং লান্ডাকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করল।শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে লান্ডাকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালে পঞ্জাবের মোহালিতে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরে রকেট হামলা-সহ একাধিক নাশকতামূলক কাজে জড়িত ছিলেন।

পঞ্জাবের তরণতারণ জেলায় জন্মগ্রহণকারী লান্ডা ২০১৭ সালে কানাডায় পাড়ি দিয়েছিলেন। সেখানে গিয়ে শিখ জঙ্গি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালের (বিকেআই) সঙ্গে জড়িয়ে পড়েন। পাকিস্তানে বসবাসকারী কুখ্যাত গ্যাংস্টার এবং বব্বর খালসার অন্যতম সদস্য হরবিন্দর সিং রিন্ডার ঘনিষ্ঠ হয়ে ওঠেন।

শুধু মোহালিতে রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দফতরে রকেট হামলার পিছনেই নন, আরও একাধিক নাশকতামূলক এবং অপরাধমূলক কাজকর্মের পিছনেও হাত রয়েছে লান্ডার। পঞ্জাবের বিভিন্ন অপরাধী এবং জঙ্গি সংগঠনকে বেআইনিভাবে অস্ত্র পাঠানোর পিছনেও জড়িত। এমনকি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) সরবরাহের সঙ্গে জড়িত। তাছাড়া কানাডায় বসে পঞ্জাবে তোলাবাজি, অপহরণ, খুন-সহ একাধিক অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আমেরিকাভিত্তিক শিখ জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) প্রধান গুরপতবন্ত সিং পান্নুনের সঙ্গেও যোগাযোগ রয়েছে লান্ডার।

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, ,দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা