‘এমন কাজ করতে চাই না’, নয়ডায় সরকারি শিক্ষকের চাকরি ছাড়লেন BLO

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়ডা: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) নামে মধ্যযুগীয় ক্রীতদাস প্রথা চালুর অভিযোগ উঠেছে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অত্যধিক কাজের চাপে বিভিন্ন রাজ্যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন একের পর এক বুথ লেভেল অফিসার (বিএলও)। শুধু তাই নয়, অনেকে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে মৃত্যুর মিছিল তা কেউ জানে না। বিএলওর মৃত্যু মিছিলের মধ্যেই এসআইআর নিয়ে প্রশ্ন তুলে চাকরিতেই ইস্তফা দিয়েছেন নয়ডার এক সরকারি স্কুল শিক্ষক।

গত ৪ নভেম্বর থেকে দেশের ১২ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে যেমন রয়েছে ভোটমুখী পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরল, তেমনই রয়েছে রাজস্থান, গুজরাত ও উত্তরপ্রদেশ। বর্তমানে বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসাররা। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে ফর্ম বিলির কাজ। তবে ফর্ম বিলির পর্বেই শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের মৃত্যুমিছিল।

সরকারি চাকরি শেষে বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করতে হচ্ছে বিএলও’দের। সকাল সাতটায় অনেককে বাড়ি থেকে বেরোতে হচ্ছে। ফিরতে রাত বারোটা-একটা বেজে যাচ্ছে। তার উপরে প্রতি নিয়ত ‘তাড়াতাড়ি কাজ শেষ করো’ বলে চাপ দিয়ে চলেছেন নির্বাচন কমিশনের কেষ্ট-বিষ্টুরা। সেই চাপ না নিতে পেরে বহু কষ্ট করে পাওয়া শিক্ষকের চাকরি ছেড়ে দিয়েছেন নয়ডার বাসিন্দা পিঙ্কি সিংহ।

নয়ডার ৯৪ সেক্টরে অবস্থিত পগেজা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকার চাকরি করতেন পিঙ্কি সিংহ। নয়ডারই সেক্টর ৩৩-এর রকউড স্কুল বুথের বিএলো হিসাবে দায়িত্ব পেয়েছিলেন। ওই বুথের ভোটার সংখ্যা ১,১৯৭। তার মধ্যে অনলাইনে ইতিমধ্যেই ২২৫ ভোটারের তথ্য ও নথি আপলোড করেছেন। কাজের গাফিলতির দায়ে ইতিমধ্যেই বিশেষ নিবিড় সমীক্ষার কাজে নিয়োজিত ৬০ বিএলও’র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দাদরির রিটার্নিং অফিসার। আর ওই কথা জানতে পেরেই সরকারি চাকরিতে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন পিঙ্কি। নির্বাচন আধিকারিকের কাছে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি আমার চাকরি থেকে ইস্তফা দিচ্ছি। আমি আর এসআইআরের কাজ করতে চাই না। আমি আর পড়াতেও চাই না, বিএলও’র কাজও করতে চাই না। দয়া করে জানান, কার হাতে এসআইআর সংখ্রান্ত নথিপত্র হস্তান্তর করব?’

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের