ধর্মীয় উস্কানিমূলক ভাষণ দেওয়ায় রাজ ঠাকরের বিরুদ্ধে মামলা দায়ের

অশান্তির আশঙ্কায় রাজ্য পুলিশের কর্মী ও আধিকারিকদের যাবতীয় ছুটি বাতিল করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অওরাঙ্গাবাদের সভা থেকে ধর্মীয় উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। আজ মঙ্গলবার অওরাঙ্গাবাদের সিটি চক থানায় পুলিশের সাব ইন্সপেক্টর গজানন ইঙ্গলে উস্কানিমূলক ভাষণ দেওয়ার দায়ে রাজ ঠাকরে সহ চার জনের বিরুদ্ধে ১১৬ সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছেন। এমএনএস প্রধানের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি উদ্ধব ঠাকরে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘মাইক বাজানোর বিরুদ্ধে আন্দোলনের নামে ভাঙচুর চালানো হলে আন্দোলনকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।’

অওরাঙ্গাবাদে দলের প্রধানের বিরুদ্ধে মামলা দায়েরের পরে রাজ্যজুড়ে এমএনএসের কর্মী-সমর্থকরা তাণ্ডব চালাতে পারে এমন আশঞ্কায় ইতিমধ্যেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন। অশান্তির আশঙ্কায় রাজ্য পুলিশের কর্মী ও আধিকারিকদের যাবতীয় ছুটি বাতিল করা হয়েছে। এমএনএস কর্মী-সমর্থকদের গতিবিধির উপরে বিশেষ নজর রাখার জন্যও স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

গত পয়লা মে অওরাঙ্গাবাদের জনসভা থেকে রাজ্যের মসজিদে মাইকবাজানো নিয়ে খুল্লামখুল্লা হুমকি দিয়েছিলেন মহারাষ্ট্র নির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। হুঙ্কার ছুঁড়ে তিনি বলেছিলেন, ‘৩ মে’র মধ্যেই রাজ্যের বিভিন্ন মসজিদ থেকে মাইক হঠাতে হবে। যদি ওই সময়সীমার মধ্যে মাইক না হঠানো হয়, তাহলে মসজিদের সামনেই আরও জোরে হনুমান চালিসা পাঠ করা হবে।’ রাজ্য প্রশাসনের আধিকারিকরা মনে করছেন, ‘বিজেপির মদতে রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চাইছেন রাজ ঠাকরে। হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিয়ে মহারাষ্ট্রজুড়ে অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন।’

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর