সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশের ফলপ্রকাশ ১১ মে!

পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবে cbse.nic.in, cbseresults.nic.in, cbseresults.gov.in and cbse.gov.in ওয়েবসাইট থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই সিবিএসই বোর্ডের (Central Board of Secondary Education) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে। অফিসিয়ালি সিবিএসই বোর্ডের তরফে পরীক্ষার ফলপ্রকাশের তারিখ এখনও ঘোষণা করা না হলেও সূত্রের খবর, আগামী ১১মে এই দুই পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে।

ফলপ্রকাশের পর পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট জানতে পারবে cbse.nic.in, cbseresults.nic.in, cbseresults.gov.in and cbse.gov.in ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটগুলিতে নাম এবং রোল নম্বর দিয়ে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য চলতি বছরে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা চলেছিল ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে মার্চের ২১ তারিখ পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলেছিল। ২০২৩ সালে মোট ২১.৮৭ লাখ ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছিল সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় বসার জন্য।

প্রসঙ্গত ২০২২ সালে প্রায় ২০ লাখ শিক্ষার্থী দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছিল। ওই বছর সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালে ৯৪.৪০ শতাংশ পড়ুয়া পাশ করেছিল। ২০২০ সালে পাশের হার ছিল ৯১.৪৬ শতাংশ এবং ২০১৯ সালে পাশের হার ছিল ৯১.১০ শতাংশ।

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও