লাশের রাজনীতি! কেরলের স্বাস্থ্যমন্ত্রীকে কুয়েতে যাওয়ার অনুমতি দিল না কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি : কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জকে কুয়েতে যাওয়ার অনুমতি দিল না কেন্দ্রীয় সরকার। কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের মৃত্যু হয়েছিল, তাদের নিথর দেহকে যাতে সুষ্ঠুভাবে দেশে আনা যায়, সেজন্য কুয়েতে যেতে চেয়েছিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে দেয় কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তের নিন্দা করেছেন কংগ্রেস।

কুয়েতে বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জন কেরালার বাসিন্দার মৃত্যুর খবর সামনে আসার পর মৃত পরিবারের পাশে দাঁড়ায় কেরল সরকার। মৃতদেহগুলিকে যাতে ঠিকভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সেজন্য তৎপর হন কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ। কিন্তু বৃহস্পতিবার রাতে কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানান, কুয়েতে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চেয়েছিলাম। মৃত পরিবারগুলির পাশে যাতে দাঁড়ানো যায়, সেজন্য কুয়েতে যেতে চেয়েছিলাম। কিন্তু কেন্দ্র সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, শুক্রবার সকালে বায়ুসেনার বিশেষ বিমানে কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৪৫ জনের দেহকে কোচিতে নিয়ে আসা হয়। এই ৪৫ জনের মধ্যে ২৩ জন কেরলের বাসিন্দা, তিন জন উত্তরপ্রদেশের বাসিন্দা, দুজন ওড়িশার বাসিন্দা রয়েছেন। এছাড়াও বিহার, পঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও হরিয়ানায় একজন করে বাসিন্দার মৃত্যু হয়েছে।

এদিকে কেরলের স্বাস্থ্যমন্ত্রীকে কুয়েতে যেতে না দেওয়ার নিন্দা করেছে কংগ্রেস। কেরলের বিরোধী দলনেতা ভি ডি সাথীসন জানিয়েছেন, কেন্দ্রের না যেতে দেওয়ার সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক। কেরলের স্বাস্থ্যমন্ত্রীকে যদি কুয়েতে পাঠানো হত, তাহলে তিনি উদ্ধারকাজে সুষ্ঠুভাবে তদারকি করতে পারতেন। এতে কেন্দ্রেরও সুবিধা হত। কিন্তু যেভাবে কেরলের মন্ত্রীকে যেতে দেওয়া হল না, তাতে কেন্দ্রের তরফে ভুল বার্তা পৌঁছোল।

তোলাবাজিতে ‘সংক্রমিত’ বিজেপির একাংশও, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করার নোটিস, ২৬ অগস্টের মধ্যে সরাতে হবে দোকান

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন