ভয় ধরাচ্ছে মাঙ্কিপক্স, টাস্কফোর্স গঠন কেন্দ্রের

টাস্কফোর্সের নেতৃত্বে ডা. ভিকে পল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অল্প করে হলেও ভারতে মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্তের সংখ্যা বাড়ছে। রবিবার কেরলে এই ভাইরাসে এক আক্রান্তের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফ থেকেও নজরদারি পরামর্শ দেওয়া হয়েছে। দেশ এখনও করোনা থেকে মুক্ত হয়নি।

এই অবস্থায় মাঙ্কিপক্স যাতে মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য কেন্দ্র একটি টাস্কফোর্স (taskforce) গঠন করেছে। টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন নীতি আয়োগ (Niti Ayog) সদস্য (স্বাস্থ্য) ডা. ভিকে পল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। টাস্কফোর্সের কাজ হবে সময়ে সময়ে কেন্দ্রকে পরামর্শ দেওয়া। পরিস্থিতি পর্যালোচনা করে নির্দেশিকা (guidelines) তৈরি করবে। সেই নির্দেশিকা কার্যকর করার জন্য কেন্দ্রকে আর্জি জানাবে।

জানা গিয়েছে, মাঙ্কিপক্সের (Monkeypox) প্রাদুর্ভাব রোধ করতে করণীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারির (Pricipal secretary to PM) নেতৃত্বে সম্প্রতি একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় টাস্কফোর্স (taskforce) গঠনের।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ন্যাশনাল এডস কন্ট্রোল অর্গানাইজেশন এবং দ্য ডাইরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে। এই দুই প্রতিষ্ঠানকে বলা হয়েছে, দেশের কোনও প্রান্তে মাঙ্কিপক্সে (Monkeypox) কেউ আক্রান্ত হলে দ্রুত যেন খবর দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় পদক্ষেপ করতে হবে। কেন্দ্র ইতোমধ্যে এই ভাইরাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছে, যার শিরোনাম গাইডলাইন্স অন ম্যানেজমেন্ট অব মাঙ্কিপক্স ডিসিজ (Guidelines on Management of Monkeypox Disease)।

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে