শুরু হচ্ছে ২০২৭ সালের জনসুমারি প্রক্রিয়া, এই দিন থেকেই জমা দেওয়া যাবে নিজেদের তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই ঘোষণা করা হয়েছিল দেশে হবে জনগণনা। কবে থেকে শুরু হবে সেই সময়ও জানিয়ে দেওয়া হয়েছিল। এবার কেন্দ্র ২০২৭ সালের আদমশুমারির জন্য প্রক্রিয়া শুরু করেছে। কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দেশের নাগরিকরা চলতি বছরের ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত একটি স্ব-গণনার সময়সূচীর মাধ্যমে ডিজিটালভাবে তাদের ব্যক্তিগত তথ্য পেশ করতে পারবেন।

ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৭ সালের আদমশুমারির জন্য প্রি-টেস্ট ১০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পরিচালিত হবে। প্রি-টেস্ট সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত কিছু এলাকায় পরিচালিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) ১৯৪৮ সালের আদমশুমারি আইনের ধারা ১৭ক এর অধীনে প্রি-টেস্টের জন্য বিধান সম্প্রসারিত করেছে। এই আগাম অনুশীলনের লক্ষ্য হল ২০২৭ সালের পূর্ণাঙ্গ আদমশুমারির আগে সিস্টেম পরীক্ষা করা, চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা এবং পদ্ধতিগুলি পরিমার্জন করা। আধিকারিকরা নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং অনলাইনে উপলব্ধ স্ব-গণনার বিকল্পটি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। আসন্ন জনগণনার শুধুমাত্র হাউস-লিস্টিং এবং আবাসন পর্যায়কে কভার করবে এই পরীক্ষা , যা ২০২৬ সালের পয়লা এপ্রিল থেকে শুরু হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, আসন্ন জনগণনা দুটি পর্যায়ে পরিচালিত হবে এবং প্রথমবারের মতো, বর্ণের গণনা এতে অন্তর্ভুক্ত করা হবে। প্রথম পর্যায়ে আবাসন তালিকাভুক্তি কার্যক্রম, যেটি সম্ভবত ২০২৬ সালের পয়লা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্যায়ে গণনা ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভারতের বেশিরভাগ অংশের জন্য ২০২৭ সালের আদমশুমারির হবে ১ মার্চ। তবে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের তুষারাবৃত অঞ্চলের জন্য এই গনণা ২০২৬ সালের ১ অক্টোবর থেকে শুরু হবে। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) আপডেট করার জন্য সাধারণত প্রতি দশ বছর অন্তর আদমশুমারি করা হয়। ২০২১ সালে এই শুমারি হওয়ার কথা ছিল। কিন্তু তখন কোভিড মহামারীর কারণে তা স্থগিত করতে হয়। ২০১১ সালে শেষ আদমশুমারি অনুসারে ভারতে জনসংখ্যা ছিল ১২১ কোটিরও বেশি। ১৬ বছর পর হবে জনগণনা।

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া