চালু হল Sahara Refund Portal, টাকা ফেরত পেতে চটজলদি আবেদন করুন

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাহারা গোষ্ঠীতে সঞ্চয় করে রাখা টাকা ফেরত পাওয়ার জন্য আমানতকারীদের জন্য পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্র সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নয়া এই পোর্টালের নাম রাখা হয়েছে সাহারা রিফান্ড পোর্টাল (Sahara refund portal)।

কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, সাহারায়ণ ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হুমারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং স্টারস মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড— সাহারা গ্রুপের সমবায় সমিতিগুলির প্রকৃত আমানতকারীদের বৈধ দাবি জমা দেওয়ার জন্য একটি পোর্টাল তৈরি করা হয়েছে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সমবায় মন্ত্রকের প্রতিশ্রুতি পালন করবে সরকার। সেই অনুযায়ী সাধারাণ মানুষের কষ্টার্জিত অর্থ ফেরত দেওয়া হবে।‘ উল্লেখ্য গত ২৯ মার্চ সরকার বলেছিল যে সাহারা গ্রুপের চারটি সমবায় সমিতির ১০ কোটি বিনিয়োগকারীকে ৯ মাসের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে। প্রসঙ্গত সাহারা ইন্ডিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ ওঠে। এই মামলায় জেলে যেতে হয় সংস্থার মালিক সুব্রত রায়কে।

ব্লেড-সুতো বা চুন দিয়ে আঁচিল তোলেন! জানেন এই টোটকা কতটা বিপজ্জনক?

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স