Chennai Air Show Tragedy: বায়ু সেনার প্রদর্শনী দেখতে গিয়ে শ্বাসরোধ হয়ে ৩ জনের মৃত্যু , অসুস্থ ২০০- র বেশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চেন্নাইতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার  ভারতীয় বায়ুসেনার ৯২ তম বার্ষিকী উপলক্ষে চেন্নাইতে একটি এয়ার শো আয়োজন করা হয়েছিল। আর সেখানেই ডিহাইড্রেশনের কারণে প্রাণ হারান তিন জন। শুধু তাই নয় অসুস্থ কমপক্ষে ২০০ জনের বেশি মানুষ। তাদেরকে ভর্তি করা  হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর , নিহত ব্যক্তিরা হলেন – পেরুঙ্গালাথুরের শ্রীনিবাসন (৪৮ ), তিরুভোত্তিউরের কার্তিকেয়ান (৩৪) এবং কোরুকুপেটের জন (৫৬)।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা ? জানা গিয়েছে ট্রাফিক ব্যবস্থার খারাপ কো-অর্ডিনেশনের কারণে চেন্নাইয়ে লক্ষাধিক মানুষ জ্যামে আটকে পড়েন। তাতেই ঘণ্টার পর ঘণ্টা মানুষ বিপাকে পড়েন। অন্যদিকে, সেই সময়  মেরিনা বিচ অর্থাৎ যেখানে ভারতীয় বায়ুসেনার অনুষ্ঠান ছিল সেখানেও হাজার হাজার মানুষ জড়ো হন। আর তাতেই  অনুষ্ঠান শেষ হওয়ার পর আটকে পড়েন বহু মানুষ। তখন বিচ এলাকায়  প্রখর রোদ থাকায় ডিহাইড্রেশন হয়ে যায় বহু মানুষের । ঘটনাস্থলে প্রাণ হারান ৩ জন। অসুস্থ হয়ে পড়েন প্রায় ২০০ জনের বেশি মানুষ।

সূত্রের খবর, এদিন ভারতীয় বায়ুসেনার ৯২ তম বার্ষিকী উপলক্ষে এয়ার শো-এর অনুষ্ঠানে প্রায় ১৬ লাখ মানুষের ভিড় হয়েছিল মেরিনা বিচে । সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হাজার হাজার মানুষ সকাল থেকে মেরিনা বিচে  জড়ো হতে শুরু করেন। তাই ভিড় বেশি হওয়ায় ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল জলের স্টল। আর তাতেই ঘটল বিপত্তি । ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়লেন বহু মানুষ ।

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার