একজনের মাথার দাম ১ কোটি, ছত্তিশগড়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ১৫ মাওবাদী

এরপরেই পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ জানুয়ারি রাতে ওই অঞ্চলে অভিযান শুরু করে। সোমবার অভিযান চলাকালীন দুই মহিলা মাওবাদীকে খতম করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিরাট সাফল্য! মঙ্গলবার (২১ জানুয়ারি) ওড়িশার সীমান্তে ছত্তিশগড় জেলার গরিয়াবন্দ জেলায় পুলিশের এনকাউন্টারে খতম ১৫ মাওবাদী। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই। জানা গিয়েছে, পুলিশি এনকাউন্টারে ১৫ জন মাওবাদীর মধ্যে দুই মহিলা মাওবাদীও রয়েছে। এবং এক মাওবাদীর মাথার দাম ছিল ১ কোটি টাকা। ছত্তিশগড়ে পুলিশ জানিয়েছে, তাঁদের অভিযান এখনও চলছে। তাই মাওবাদী হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। সোমবার (২০ জানুয়ারী) গভীর রাতে এবং মঙ্গলবার ভোরে ছত্তিশগড়-ওড়িশা সীমান্তের ময়নপুর থানার অন্তর্গত একটি জঙ্গলে সেনাদের সঙ্গে ব্যপক সংঘর্ষ হয় মাওবাদীদের। প্রাথমিক তথ্য অনুযায়ী, বর্ডার সিকিউরিটি ফোর্স ৩৬ ঘণ্টা অভিযান চালিয়েছে। মাওবাদী-পুলিশের পাল্টা গোলাগুলিতে খতম হয়েছে ১৫ মাওবাদী। 

একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ছত্তিশগড়ের কোবরা এবং ওডিশার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল এই অভিযান চালায়। গোপন তথ্যে, পুলিশ জানতে পেরেছিল যে, ওড়িশার নোয়াপাড়া জেলার সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ছত্তিশগড়ের কুলরিঘাট সংরক্ষিত বনাঞ্চলে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে। এরপরেই পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ জানুয়ারি রাতে ওই অঞ্চলে অভিযান শুরু করে। সোমবার অভিযান চলাকালীন দুই মহিলা মাওবাদীকে খতম করা হয়, এবং অভিযান থেকে স্ব-লোডিং রাইফেল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং আইইডি উদ্ধার করা হয়।

মাওবাদীদের বিরুদ্ধে এই অভিযান কেন্দ্রীয় সরকারের ২০২৬ সালের মধ্যে “নকশালবাদের অবসান” অঙ্গীকারের অংশ। গত ৬ জানুয়ারী ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটিয়ে একটি সেনার গাড়ি উড়িয়ে দিয়েছিল। যাতে প্রায় আটজন জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) জওয়ান এবং একজন চালক নিহত হন। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মধ্যে “নকশালবাদের অবসান”-এর প্রতিশ্রুতি দিয়েছেন। এই ঘটনায় আইজি জানান, ডিআরজি দান্তেওয়াড়ার জওয়ানরা একটি যৌথ অভিযান শেষে স্করপিওতে করে সেনা ঘাঁটিতে ফিরছিলেন। তখনই ভয়ঙ্কর বিস্ফোরণে তাঁদের মৃত্যু হয়। এছাড়াও ২০২৩ সালের ২৬ এপ্রিলে, মাওবাদীরা দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি কনভয়ের গাড়ি উড়িয়ে দিয়েছিল। যার ফলে দশজন পুলিশ কর্মী এবং একজন বেসামরিক চালক নিহত হয়েছিলেন।

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি