বিদ্যুৎকেন্দ্রে ভয়ঙ্কর বিস্ফোরণ, ঝলসে মৃত ৯, আহত অন্তত ৪০

Share:

নিজস্ব প্রতিনিধি: ছত্রিশগড়ের বিদ্যুৎকেন্দ্রে ভয়ঙ্কর বিস্ফোরণ। ইতিমধ্য়ে, নয়জনের মৃত্য়ু হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। ঘটনাস্থলে বেশ কিছু শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তড়িঘড়ি তাদের উদ্ধারকাজ শুরু হয়েছেঘটনাস্থলে কিছু শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাকে ঘিরে ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্য়রা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্ল্যান্টের একটি বয়লার টিউব বিস্ফোরণের জেরে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে প্ল্যান্ট চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকদের অনেকেই ছিটকে পড়ে গুরুতর জখম হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও স্থানীয় প্রশাসনের দল। শুরু হয় জোরকদমে উদ্ধারকাজ। আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রশাসনের আশঙ্কা,  এখনও ধ্বংসস্তূপের নিচে কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন। সেই কারণে রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। ঘটনার পরই নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ‘বোরখা পরা’ মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাঁসুয়ার কোপে মর্মান্তিক পরিণতি শাশুড়ির, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

‘ভারতের চিকিৎসায় আস্থা নেই’, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক