দু বছর বাদে ভারতীয় পডু়য়াদের Visa দিতে চলেছে চিন

করোনার কারণেপড়ুয়ারা ভারতে ফিরে আসতে বাধ্য হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঠ্যালার নাম বাবাজি।

ভারত চিনা নাগরিকদের পর্যটক ভিসা বাতিলের সিদ্ধান্তে টনক নড়ল চিনের। দীর্ঘ দু বছর বাদে তারা ভারতীয় পডু়য়াদের ভিসা মঞ্জুরের সিদ্ধান্ত নিয়েছে। করোনার কারণে এই সব পড়ুয়ারা ভারতে ফিরে আসতে বাধ্য হয়।

ভিসা দেওয়ার কথা জানিয়েছে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুখপাত্রটি বলেন, ‘ভারতকে চিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বলেই মনে করে। প্রাধান্য দেয় সে দেশের পড়ুয়াদের। তাদের চিনে ফিরে আসার বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই আমরা উদ্বেগের মধ্যে ছিলাম। ভারতের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে। সে দেশের পড়ুয়াদের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও যে সব পড়ুয়া চিনে পড়তে এসেছিল এবং করোনার কারণে তারা দেশে ফিরতে বাধ্য হয়েছে, তাদের সকলের জন্য ভিসা মঞ্জুরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা যেতে পারে, সেই কাজ অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। ভারতের কাছে আমরা সেই সব পডু়য়াদের একটা তালিকা চেয়ে পাঠিয়েছি, যারা চিনে আসতে আগ্রহী।

প্রাথমিকর রিপোর্ট অনুসারে, ২৩ হাজারে বেশি পড়ুয়া, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই মেডিসিনের ছাত্র, ২০১৯ সালে করোনা সংক্রণ শুরু হওয়ায় দেশে ফিরে আসতে বাধ্য হয়। পরবর্তীকালে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও কড়া বিধিনিষেধ থাকায় তারা চিনে ফিরে যেতে পারেনি। শি জিনপিং সরকার প্রথমত ভারতীয় পড়ুয়াদের ভিসা দিতেই চাইছিল না। সেই সঙ্গে করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য জারি করেছিল একাধিক বিধিনিষেধ। কিন্তু তাদের আচমকাই এই ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ার আসল কারণ ভারত সরকার সে দেশের নাগরিকদের অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভিসা মঞ্জুর স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

আরও পডু়ন ইটের বদলে পাটকেল, চিনের জন্য পর্যটক ভিসা বন্ধ ভারতের

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ