বেজিংকে জোর ধাক্কা দিল্লির, চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের X অ্যাকাউন্ট নিষিদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি:  চিনের জাতীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক্স অ্যাকাউন্টটি নিষিদ্ধ করল ভারত। কিছুদিন আগে এই অ্যাকাউন্টটিকে ভুল তথ্য প্রকাশের আগে তথ্য যাচাই করতে এবং তথ্য সূত্রকে জিজ্ঞাসাবাদ করার পরামর্শ দিয়ে সতর্ক করেছিল কেন্দ্র। ভারত ও পাকিস্তানের উত্তেজনা প্রশমণের মধ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।

৭ মে চিনের ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়ায়পোস্ট করার আগে তথ্য যাচাই করার জন্য এই মিডিয়া আউটলেটটিকে কঠোরভাবে সতর্ক করে। তারপরেও সতর্কতার ধার ধারেনি তারা। দূতাবাস থেকে সেবার X-এ একটি পোস্ট করে বলা হয়েছিল, “প্রিয় গ্লোবাল টাইমস নিউজ, আমরা আপনাদের পরামর্শ দিচ্ছি যে আপনারা এই ধরণের বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করার আগে নিজের তথ্য যাচাই করুন। তথ্য সূত্রগুলি পরীক্ষা করুন।”

একটি ফলো-আপ বার্তায় দূতাবাস বিস্তারিতভাবে জানিয়েছে যে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতীয় সশস্ত্র বাহিনীর কথিত ক্ষয়ক্ষতি সম্পর্কিত এমন দাবি প্রচার করছে যার কোনও প্রমাণ নেই। অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে পাকিস্তানপন্থী বেশ কিছু X হ্যান্ডেল ভিত্তিহীন দাবি ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যখন সংবাদমাধ্যম সূত্র যাচাই না করেই এই ধরনের তথ্য শেয়ার করে, তখন তা দায়িত্ব এবং সাংবাদিকতার নীতিশাস্ত্রের গুরুতর অবক্ষয়কে প্রতিফলিত করে। দূতাবাসের পোস্টে এমনটাই বলা হয়েছে।

 

প্রসঙ্গত, ভারতের অরুণাচল প্রদেশের উপর চিনের নিজস্ব আঞ্চলিক দাবি জাহির করার নতুন প্রচেষ্টার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে ভারত। দেশের পক্ষ থেকে MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার বলেছেন, “আমরা লক্ষ্য করেছি যে চিন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য এক নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে, আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। সৃজনশীল নামকরণ এই অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করবে না যে অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে।” ২০২৪ সালে, চিন অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের ৩০টি নতুন নামের একটি তালিকা প্রকাশ করেছি। সেটি ভারত মুহূর্তের মধ্যে প্রত্যাখ্যান করে।

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং