দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট কেলেঙ্কারি নিয়ে দিল্লি জুড়ে উত্তাপের আবহে আগামী শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।  নিট (NEET) আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর পুলিশের  নির্যাতনের প্রতিবাদে প্রতিটি জেলায় এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সিজেপি  বিভিন্ন ছাত্র সংগঠন ও ইউনিয়নকে স্থানীয়ভাবে সমন্বয় করার আহ্বান জানিয়েছে। 

সংগঠনের নতুন স্লোগান ‘Every District. One Day. One Demand’। দেশের প্রতিটি জেলায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভে সামিল হওয়ার জন্য ছাত্রছাত্রী, অভিভাবক এবং নাগরিক সমাজের সদস্যদের আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সিজেপি জানায়, আন্দোলনের মূল উদ্দেশ্য হল সাম্প্রতিক ঘটনায় পুলিশের ভূমিকা এবং পরীক্ষা-সংক্রান্ত বিতর্কের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদকে একত্রিত করা। সংগঠনের দাবি, গণতান্ত্রিক উপায়ে এবং সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে এই আন্দোলন পরিচালিত হবে। তাই কোথাও যেন ভাঙচুর, অশান্তি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়েও কর্মী-সমর্থকদের সতর্ক করেছে তারা। সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিটি জেলায় একই দিনে একই দাবিকে সামনে রেখে মানুষকে ঐক্যবদ্ধ করাই এই কর্মসূচির লক্ষ্য। সংগঠনের মতে, ছাত্রসমাজের ন্যায্য দাবি এবং ভবিষ্যৎ রক্ষার প্রশ্নে গোটা দেশের মানুষের সমর্থন প্রয়োজন। তাই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ নাগরিকদেরও এই বিক্ষোভে অংশ নেওয়ার আবেদন জানানো হয়েছে। 

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন একাধিক ইস্যুতে সিজেপির আন্দোলন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দিল্লিসহ একাধিক শহরে বিক্ষোভ, পুলিশি পদক্ষেপ এবং রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এবার সর্বভারতীয় কর্মসূচির ঘোষণা করা হল। সংগঠনের দাবি এই কর্মসূচি সরকারের কাছে তাদের দাবিগুলি আরও জোরালোভাবে পৌঁছে দিতে সাহায্য করবে।   

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

এক ঘেয়ে বিস্কুট খেয়ে বিরক্ত? বাড়িতে বানান ওটসের কুকিজ

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে