এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টে কী বললেন মমতা?

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে চলছে। তাই আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিনি পৌঁছে গিয়েছেন। তিনি তাঁর আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন পেশ করেছেন এবং ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের যুক্তি উপস্থাপনের অনুমতি চেয়েছেন। আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে উপস্থিত রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলএলবি ডিগ্রি আছে। ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত হন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। সওয়াল করেন মামলাকারী জয় গোস্বামীর আইনজীবী শ্যাম দেওয়ান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমরা বিচার পাচ্ছি না। আমি বিচার পাচ্ছি না। আমি ৬ বার চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে। একবারও চিঠির উত্তর পাইনি। আমি একজন সাধারণ মানুষ। হয়তো কম গুরুত্বপূর্ণ। আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন। কিন্তু নেওয়া হয়নি। অন্য নথি চাওয়া হয়েছে। ১০০ জনের বেশি মারা গিয়েছেন। ভাবতে পারেন। বাংলাকে টার্গেট করা হয়েছে। কেন অসমে করা হয়নি?’‌

অন্যদিকে সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে একটি নতুন আবেদন করেছেন। মমতা অনুরোধ করেছেন, যাতে ২০২২ সালের ভোটার তালিকা থেকে কোনও ভোটারের নাম বাদ না পড়ে। কারও ভোটাধিকার যাতে কেড়ে নেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌ আমার কাছে কয়েকটি ছবি রয়েছে। সেটি দেখানোর অনুমতি দেওয়া হোক। সেটি আমার ছবি না। সংবাদমাধ্যমের ছবি। আদালতের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। ৫ মিনিট বলার অনুমতি দিন।’‌ জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘‌৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় আইনজীবীরা সওয়াল করছেন।’‌ পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, ‘‌ইআরও–র কোনও ক্ষমতা নেই। রোল পর্যবেক্ষক বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে। ৫৮ লক্ষের নাম বাদ দিয়েছে। অনেকে জীবিত রয়েছেন। মাইক্রো অবজার্ভার নাম মুছে দিচ্ছেন।’‌

এছাড়া মুখ্যমন্ত্রীর আবেদন, শুনানির পরে যাচাই প্রক্রিয়ার সময় রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা সমস্ত নথি গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চ সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি শোনেন। সেখানে মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌এটা আমার শেষ সাবমিশন স্যার, শুধু বাংলার জন্য এই মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। অন্য কোন‌ও রাজ্যে করা হয়নি‌। আপনার কাছে শুধু একটা অনুরোধ, দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন। আপনার কাছে শুধু একটা অনুরোধ, দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন। ওরা মিথ্যে কথা বললেন। মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, ওরা ঠিক বলছেন না।’‌ প্রধান বিচারপতি বলেছেন, ‘‌আমরা এই বিষয়ে নির্দেশ দেব।’‌

‘এত্তো টাকা তো দিনে রোজগার করি না’, ৫০০ টাকার বকশিস পেয়ে খুশিতে ডগমগ ডেলিভারি বয়

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

৪৮ বছর আগের পুরনো হিসেব চুকোনোর লক্ষ্য নিয়ে রাতে নামছে স্পেন

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর

মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

‘ইথা’-তে লাবণী সম্রাজ্ঞী বিঠাবাঈয়ের ভূমিকায় শ্রদ্ধা, কত পারিশ্রমিক নিয়েছেন জানেন?

‘প্রস্তাবিত নতুন মেডিক্যাল কলেজ আসানসোলেই হবে’, আশ্বাস অগ্নিমিত্রা পালের

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের

পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল

ডানকুনি থেকে গ্রেফতার গুলশন কলোনির ‘ত্রাস’ মিনি ফিরোজ