জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি লিখলেন মমতা, এবার সেখানে কী উল্লেখ করলেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ একের পর এক চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও উত্তর মেলেনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পক্ষ থেকে। এবার তথ্য–পরিসংখ্যান দিয়ে কড়া চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। কারণ যে এসআইআর প্রক্রিয়া চলছে বাংলায় তাতে এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এমনকী যাঁরা দেশের তথা বাংলার স্বনামধন্য ব্যক্তি তাঁদের সম্পর্কে মানুষ ওয়াকিবহাল। তাঁদেরও শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। তবে এই চিঠির উত্তরও যে দেবেন না নির্বাচন কমিশনার সে কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানি করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা ক্রমশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে উঠছে। এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চতুর্থবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে নির্বাচন কমিশনের সাম্প্রতিক একাধিক সিদ্ধান্ত এবং পদক্ষেপকে ‘গণতন্ত্রের জন্য উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন তিনি। ছাপা চিঠির শেষে হাতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‌জানি আপনি কোনও উত্তর দেবেন না, কিন্তু সমস্ত তথ্য আপনার কাছে তুলে ধরা আমার কর্তব্য।’‌ এই এসআইআর নিয়ে আগেও চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে হাজরার সভা থেকে পরবর্তী গন্তব্য যে নির্বাচন কমিশনের দফতর সেটা নিজেই উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানী নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলেও মনস্থির করেছেন। তার আগে এই এসআইআর প্রক্রিয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মহম্মদ সামি, সাংসদ দীপক অধিকারী (‌দেব)‌ এবং কবি জয় গোস্বামীকে শুনানির নোটিস পাঠানো হয়েছে। সে কথাও এই চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের বাস্তব সমস্যার কথা বারবার জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন আংশিক ছাড় দিয়েছে। পরিবারের অনুমোদিত সদস্যের মাধ্যমে শুনানিতে হাজির হওয়ার সুযোগ দেওয়া হলেও সেই সুবিধা সব পরিযায়ী শ্রমিক পাচ্ছেন না।

এছাড়া চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, রাজ্যে নিযুক্ত পর্যবেক্ষক ও মাইক্রো–অবজার্ভারদের অনেকেই উপযুক্ত প্রশিক্ষণ ও দক্ষতা ছাড়াই কাজ করছেন। কেউ কেউ তাঁদের দায়িত্বের সীমা ছাড়িয়ে সাধারণ নাগরিকদের সঙ্গে অসভ্য আচরণ করছেন। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার মতো বড় কর্মসূচিতে ব্যস্ত থাকা রাজ্য পুলিশকে নিরাপত্তার দায়িত্ব নিতে বলা হচ্ছে। ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ আসলে যুক্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে বেছে বেছে কিছু এলাকায় প্রয়োগ করা হচ্ছে। নামের বানান বা বয়সে সামান্য তারতম্যের মতো তুচ্ছ কারণে নাগরিকদের তলব করা হচ্ছে। এখনও সময় থাকতেই নির্বাচন কমিশন সদ্বুদ্ধি নিয়ে সাধারণ মানুষের হয়রানি কমাতে প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ করবে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি