আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নির্ভয়া কাণ্ডের পর অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটেছে, সমাজ ভুলে গিয়েছে’, খোঁচা রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কড়া আইন প্রণয়ন করেও দেশ জুড়ে ধর্ষণের ঘটনায় লাগাম টানা যায়নি। আরজি করে চিকি‍ৎসকের মৃত্যুর পরে নির্ভয়া কাণ্ডের মতোই ঘোলা জলে মাছ ধরতে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বঘোষিত নাগরিক সমাজ। এবার সামাজিক ব্যাধি ধর্ষণ নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুধু তাই নয়, নির্ভয়া কাণ্ডের পরে গত ১২ বছরে দেশজুড়ে যে অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সমাজ তা ভুলে গিয়েছে, তা তুলে ধরেও কটাক্ষ ছুড়েছেন দেশের সাংবিধানিক প্রধান। তথাকথিত সামাজিক আন্দোলনকারীদের অতীতের ঘটনা ভুলে থাকাকে ‘সম্মিলিত স্মৃতিভ্রংশ’ বলে কটাক্ষ করতে ছাড়েননি রাষ্ট্রপতি।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষা‍ৎকার দিতে গিয়ে দেশ জুড়ে চলা ধর্ষণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘কোনও সভ্য সমাজ কন্যা ও বোনদের এই ধরনের নৃশংসতার শিকার হতে দিতে পারে না…। অনেক হয়েছে।’ দিল্লির নির্ভয়া কাণ্ডের পরে আচমকাই ঘুম ভেঙে জেগে উঠেছিল দেশবাসী। রাজধানী দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজপথ কাঁপিয়ে দিয়েছিল মিছিলে-মিছিলে। গলার শিরা ফুলিয়ে ‘উই ওয়ান্টস জাস্টিস’ বলে চি‍ৎকার করেছিল। কিন্তু তার পরে ফের শীত ঘুমে শুয়ে পড়েছে। এদিন নির্ভয়া কাণ্ডের পরে (২০১২ সালে দিল্লির এক মহিলাকে গণধর্ষণ ও হত্যা) গত ১২ বছরে অগণিত ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু সমাজ সেই সব ঘটনা ভুলে গিয়েছে…এই ‘সম্মিলিত স্মৃতিভ্রংশ’ ঘৃণ্য।’

কলকাতার আরজি করের মহিলা চিকি‍ৎসককে ধর্ষণ করে খুন, উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ করা, মহারাষ্ট্রে দুই শিশুকে নির্যাতনের ঘটনার কথা উল্লেখ করেও নিজের উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ