শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে কেন্দ্র। সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে স্কুল ও কলেজের পাঠ্যক্রমে শীঘ্রই কমপ্রিহেনসিভ সেক্স এডুকেশন (Comprehensive Sex Education বা CSE) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র সরকার। শুধু প্রজনন বা যৌনতা নয়, এই পাঠ্যক্রমে গুরুত্ব পাবে সম্মতি (Consent), ব্যক্তিগত নিরাপত্তা, গুড টাচ-ব্যাড টাচ, শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ এবং অনলাইন নিরাপত্তা। সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় কেন্দ্র জানিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রক যৌথভাবে বিষয়টি নিয়ে কাজ করছে। এ জন্য গঠিত ২৬ সদস্যের জাতীয় বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণ করা হয়েছে এবং তা বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু হয়েছে।

কোন বয়স থেকে শুরু হবে এই শিক্ষা?

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যৌন শিক্ষা শুধু নবম বা একাদশ শ্রেণি থেকে শুরু করলে চলবে না। প্রাথমিক স্তর থেকেই শিশুদের বয়স অনুযায়ী শরীরের নিরাপত্তা, গুড টাচ-ব্যাড টাচ এবং বয়ঃসন্ধি নিয়ে ধাপে ধাপে শিক্ষা দেওয়া উচিত। এতে অজ্ঞতার কারণে অপরাধ বা বিভ্রান্তির ঝুঁকি কমবে।

 কী জানিয়েছে কেন্দ্র?

সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রক যৌথভাবে নতুন পাঠ্যক্রম তৈরির কাজ করছে। ২৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী স্কুল-কলেজে কমপ্রিহেনসিভ সেক্স এডুকেশন (Comprehensive Sex Education) চালু করা হবে। শিক্ষকদের প্রশিক্ষণ, বিশেষ ক্লাস এবং অভিভাবকদের সচেতন করার ব্যবস্থাও থাকবে।

নতুন সিলেবাসে কী কী থাকবে?
•শরীরের স্বাভাবিক পরিবর্তন (Puberty)
•গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ
•ব্যক্তিগত নিরাপত্তা
•সম্মতির গুরুত্ব (Consent)
•স্বাস্থ্যকর সম্পর্ক ও পারস্পরিক সম্মান
•অনলাইন নিরাপত্তা ও সাইবার শোষণ
•যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য
•শিশুদের যৌন নির্যাতন (Child Sexual Abuse) চিহ্নিত করা ও অভিযোগ জানানোর উপায়

কেন চালু করা হচ্ছে কমপ্রিহেনসিভ সেক্স এডুকেশন?

কেন্দ্রের মতে, যৌন শিক্ষা নিয়ে সামাজিক সংকোচের কারণে বহু শিশু-কিশোর প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হয়। ফলে নির্যাতনের শিকার হলেও অনেকেই তা বুঝতে বা জানাতে পারে না। বৈজ্ঞানিক ও বয়সভিত্তিক শিক্ষা শিশুদের নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে সাহায্য করবে।

সুপ্রিম কোর্ট কী বলেছে?

আদালতের মতে, সঠিক যৌন শিক্ষার অভাবেই শিশু যৌন নির্যাতন, সাইবার শোষণ এবং যৌন অপরাধের ঝুঁকি বাড়ছে। ছোটবেলা থেকেই ‘সম্মতি’ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেওয়া গেলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং সমাজে লিঙ্গসমতা গড়ে তুলতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

জাতীয় শিক্ষানীতি (NEP 2020)-এর নির্দেশিকা মেনে NCERT খুব শীঘ্রই নতুন পাঠ্যক্রমের চূড়ান্ত রূপরেখা তৈরি করবে। কেন্দ্রের মতে, দীর্ঘদিনের সামাজিক সংকোচ ভেঙে এই পদক্ষেপ শিশুদের নিরাপত্তা, লিঙ্গসমতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দেশের শিক্ষা ব্যবস্থায় এটিকে যৌন শিক্ষা নিয়ে অন্যতম বড় নীতিগত পরিবর্তন বলেই মনে করা হচ্ছে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং