বুধেই উদ্বোধন নতুন সদর দপ্তরের, কংগ্রেসে শুরু কর্পোরেট কালচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৪৭ বছর পর  বদলাতে চলেছে  কংগ্রেসের নতুন সদর দপ্তর । মাঘ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে শুভ দিনক্ষণ দেখেই বুধবার   উদ্বোধন হবে নতুন এই ভবনের । ছয় তলা  কংগ্রেসের এই  নতুন সদর দফতরের নাম হল ‘ইন্দিরা ভবন’  । ২৪ আকবর রোড থেকে অবশেষে দিল্লির কোটলা রোডে সরতে চলেছে  কংগ্রেসের সদর দফতর ।

বুধবার নতুন ভবনের উদ্বোধন করবেন কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সনিয়া গান্ধি । সেইসঙ্গে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধি । এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কংগ্রেস শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দলের একাধিক শীর্ষ নেতারা । বলা বাহুল্য, নতুন সদর দফতরের উদ্বোধন হলেও  পুরনো বাড়ি ২৪ আকবর রোড ছাড়বে না কংগ্রেস।

উল্লেখ্য, ছয় তলা কংগ্রেসের এই নতুন ভবনে প্রিয়াঙ্কা গান্ধি নিজের পচ্ছন্দ মতন এক একটি ঘরের সোফা, পর্দা, কার্পেট, চেয়ার, টেবিল, আসবাবপত্র দিয়ে সাজিয়েছেন। এই ভবনের সবচেয়ে উপরে রয়েছে কংগ্রেস সভাপতির ঘর। তার ডানদিকে রয়েছে সনিয়া গান্ধি এবং বাম দিকে রয়েছে রাহুল গান্ধির ঘর । পাঁচতলায় রয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদকের অফিস । চার তলায় আছে রাজ্যের ইনচার্জদের দপ্তর, তিন তলায় এআইসিসির সম্পাদকদের বসার ব্যবস্থা , দুতলায় সংখ্যালঘু, আইন বিভাগের চেয়ারম্যানদের অফিস। আর নতুন ভবনের একতলায় রয়েছে সাংবাদিকদের জন্য বসার জায়গা। একথায় বলা যায়, কর্পোরেট কালচারের রাজনীতিতে চলে এল কংগ্রেস। আর তা নিয়ে দলের মধ্যেই ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন । 

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি