সংসদ অধিবেশনের মাঝেই ৯ ডিসেম্বর বিদেশ সফরে যাচ্ছেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের পরেরদিন আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে আগামী ২২ ডিসেম্বর। আর সেই অধিবেশনের মাঝেই বিদেশ সফরে যাচ্ছেন রাহুল গান্ধি। ৯ ডিসেম্বর দিল্লি থেকে চার দেশ সফরের উদ্দেশে রওনা হওয়ার কথা প্রাক্তন কংগ্রেস সভাপতির। যদিও এ বিষয়ে কংগ্রেস কিংবা রাহুল গান্ধির দফতর থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, ৯ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য বিদেশ সফরে যাবেন রাজীব তনয়। প্রথমে যাবেন সিঙ্গাপুর। সেখান থেকে মালয়েশিয়ায়। দু্ই জায়গাতেই প্রবাসী ভারতীয়দের এক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভারতীয় ব্যবসায়ী-সহ বিভিন্ন পেশার বিশিষ্টজনদের সঙ্গেও আলাপচারিতায় অংশ নেবেন। মালয়েশিয়া থেকে যাবেন ইন্দোনেশিয়ায়। সেখানে বেশ কয়েকটি দেশের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ইন্দোনেশিয়া থেকে প্রাক্তন কংগ্রেস সভাপতি যাবেন ভিয়েতনামে। হো চি মিনের দেশে গিয়ে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে।

চার দেশ সফর করে কবে ফের দিল্লি ফিরবেন রাজীব তনয়, তা জানা যায়নি। তবে আগামী ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দায়ের করা মানহানি মামলায় রাহুলকে তলব করেছে উত্তরপ্রদেশের সুলতানপুরের সাংসদ-বিধায়ক আদালত। ওই তলবে প্রাক্তন কংগ্রেস সভাপতি সাড়া দিয়ে হাজিরা দেবেন কিনা, তা জানা যায়নি। তবে ১৬ ডিসেম্বরের মধ্যে ওয়ানাডের সাংসদে দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেই তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত