প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের, বারামতি উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিততে চলেছে সুনেত্রা পাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের জানুয়ারি মাসে বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন এনসিপি-র প্রাক্তন নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তাঁর মৃত্যুর পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদে বসানো হয়  অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারকে। তিনি এবার বারামতি উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। এই নির্বাচন থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে কংগ্রেস।

বারামতিতে নির্বাচনী প্রচারের জন্য যাওয়ার সময় অবতরণে আগে গত ২৮ জানুয়ারি একটি চার্টার্ড বিমান  ভেঙে পড়ে। তাতেই ছিলেন  প্রবীণ রাজনীতিবিদ অজিত পাওয়ার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।  অজিত পাওয়ারের প্রতি শ্রদ্ধা জানাতেই কংগ্রেস এই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছে। উপনির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২৩ এপ্রিল। তবে  বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।  কংগ্রেসের প্রবীণ নেতা  রমেশ চেন্নিতলা সাংবাদিকদের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, “অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যুর কারণেই বারামতিতে এই উপনির্বাচনটি জরুরি হয়ে পড়েছিল। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কংগ্রেস এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না।” এর আগে আজই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কংগ্রেসের রাজ্য শাখার প্রধান হর্ষবর্ধন সাপকালের সঙ্গে কথা বলেন এবং তাঁকে দলের প্রার্থীর নাম প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানান। কংগ্রেস এই নির্বাচনের জন্য পেশায় আইনজীবী আকাশ মোরে-কে প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (NCP) শিবিরের নেতাদের কাছ থেকেও  একই আবেদন জানানো হয়। আবেদনকারীদের মধ্যে ছিলেন দলের ভারপ্রাপ্ত প্রধান সুপ্রিয়া সুলে এবং  রোহিত পাওয়ার।

আরও পড়ুন: ‘‌ভবানীপুরে তোমরা ঘেঁচু জিতবে’‌, নোয়াপাড়া থেকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ মমতার 

শরদ পাওয়ার যিনি ১৯৯৯ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজস্ব দল এনসিপি গঠন করেছিলেন তিনি বলেছেন, “একটি মর্মান্তিক দুর্ঘটনার ফলে বারামতি আসনটি শূন্য হয়েছে, যা আমাদের কাছ থেকে একজন দক্ষ নেতাকে কেড়ে নিয়েছে। যদি আমার পরামর্শ চাওয়া হয়, তবে আমি কংগ্রেসকে বলব যে, এই উপনির্বাচনটি যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়, সেই ব্যবস্থা করাই হবে সবচেয়ে উপযুক্ত কাজ।” সেই কথা রাখল কংগ্রেস।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী