‘‌ভবানীপুরে তোমরা ঘেঁচু জিতবে’‌, নোয়াপাড়া থেকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার মিনাখাঁ বিধানসভা কেন্দ্রে প্রথম নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় সভা করতে যান মুখ্যমন্ত্রী। শান্তিনগর হেলথ সেন্টারের মাঠে উপচে পড়েছে মানুষের ভিড়ে। সবাই এসেছেন দিদিকে দেখতে। এখানে ভিড় বেশি দেখা যায় মহিলাদের। তাঁদের মধ্যেই তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সমর্থনে জনসভা করেন তিনি। আর এখান থেকেই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী।

এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করতে আসেন হলদিয়াতে। সেখান থেকে ভবানীপুরে বিজেপি প্রার্থী জিতবে বলে দাবি করেন তিনি। হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী বললেন, ‘‌পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এবার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। নন্দীগ্রামের মতো এবার ভবানীপুরেও পরিবর্তন ঘটবে।’‌ এবার পাল্টা নোয়াপাড়ার নির্বাচনী জনসভা থেকে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে মমতার তোপ, ‘ছলে–বলে–কৌশলে বাংলার টাকা আটকে রেখে দিয়েছ। তুমি করবে উন্নয়ন?‌ আমরা নাকি বাংলাকে ধ্বংস করে দিয়েছি। আপনারা বলুন তো মা–বোনেরা বাংলায় সুখে আছেন কিনা?‌ বাংলাকে অযথা বদনাম করে যাচ্ছে। দেখে দেখে ভোট কেটেছে। তৃণমূলের ভোটার দেখে ভোট কেটেছে। আর তাতে হেনস্থা হতে হয়েছে সাধারণ মানুষকে। বলছে ভবানীপুরে জিতবে। চুরি করে জিতবে? নাকি‌ বহিরাগতদের দিয়ে জিতবে? টাকা দিয়ে জিতবে?‌‌ ঘেঁচু জিতবে। তোমাদের চ্যালেঞ্জ করে বলছি ভবানীপুরের মানুষই জবাব দেবে।’‌

অন্যদিকে প্রধানমন্ত্রীকে মাছ নিয়েও তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছে এবং বদনাম করছে বাংলার বলে সুর চড়ান তিনি। মাছ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌আগে মাছ হায়দরাবাদ থেকে নিয়ে আসতে হতো। এখন ৮০ শতাংশ মাছ বাংলায় উৎপাদন হয়। আগে ডিম নিয়ে আসত অন্য রাজ্য থেকে। এখন বাংলায় তা হয়। পিঁয়াজ নাসিক থেকে আনতে হতো। এখন মুর্শিদাবাদ, মালদায় পিঁয়াজ উৎপাদন হয়। না জেনে মন্তব্য করবেন না। আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি কেন মাছ–মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছেন মানুষের?‌ তার জবাব আগে দিন। বিজেপি শাসিত রাজ্যে মাছ খাওয়া বন্ধ কেন?‌ যার যা ইচ্ছা তাই খাবে। উত্তরপ্রদেশকে গিয়ে জিজ্ঞাসা করুন, কেন মাছের হোটেলে হামলা হয়?‌ গায়ে লেগেছে আমোদি প্রোমোদি বাবুর।’‌

এছাড়া সাধারণ মানুষকে এদিন সভা থেকে সতর্কও করেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে চাইছে এবং টাকা দিয়ে মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌এখন ৫০০ টাকা ক্যাশ দিয়ে মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। এজেন্সি দিয়ে অ্যাকাউন্টে টাকা দেওয়ার চেষ্টাও হচ্ছে। সেই টাকা ঢুকিয়ে ইডি–সিবিআই দিয়ে ভোটের পরে তল্লাশি করানো হবে। ওই ফাঁদে পা দেবেন না। যেটুকু আছে সেটাও চলে যাবে। ওদের ফাঁদে পা দেবেন না।’‌

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা