মিটতে চলেছে রান্নার গ্যাসের সঙ্কট? ভারতে এল আরও এক LPG ভর্তি কার্গো জাহাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ইরান, ইজরায়েল এবং আমেরিকার  মধ্যে এখনও চলছে যুদ্ধ। যার প্রভাব পড়েছে গোটা বিশ্বে।  এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীর ওপর, যা একটি সংকীর্ণ সমুদ্রপথ এবং যেখান দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ইরান হরমুজ আংশিকভাবে বন্ধ রাখার কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট। সেই প্রভাব থেকে বাদ পড়েনি ভারতও। রান্নার গ্যাস ও তেলের সঙ্কট দেখা দিয়েছে। তবে এর মধ্যেই বড় কূটনৈতিক জয় পেয়েছে ভারত। হরমজের দরজা ভারতের জন্য খুলে  দিয়েছে ইরান। সেই পথ দিয়েই টেক্সাস থেকে আসা ‘পাইক্সিস পাইওনিয়ার’ নামের জাহাজ  রবিবার সকালে ম্যাঙ্গালুরু বন্দরে এসে পৌঁছেছে। 

হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে ভারত এলপিজির জন্য  আমেরিকার সঙ্গে   যোগাযোগ করেছিল।  তারই ফল স্পষ্ট টেক্সাস থেকে আসা ‘পাইক্সিস পাইওনিয়ার’ নামের জাহাজটি রবিবার সকালে ম্যাঙ্গালুরু বন্দরে এসে পৌঁছেছে। তবে এটাই একমাত্র জাহাজ নয়। ২৫  মার্চ অ্যাপোলো ওশেন ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়ামের জন্য ২৬,৬৮৭ টন গ্যাস নিয়ে আসবে। ২৯ মার্চ, আমেরিকা থেকে এইচপিসিএল-এর জন্য ৩০,০০০ টন গ্যাস নিয়ে আরও একটি জাহাজ এসে পৌঁছাবে। অর্থাৎ এই সপ্তাহে শুধু ম্যাঙ্গালুরুতেই ৭২,৭০০ টনেরও বেশি রান্নার গ্যাস এসে পৌঁছাবে। এই গ্যাস শুধু ম্যাঙ্গালুরুর জন্য নয়। এইচপিসিএল-এর পাইপলাইন এখান থেকে সরাসরি বেঙ্গালুরু এবং তারও বাইরে পর্যন্ত বিস্তৃত। এর  অর্থ হলো, দক্ষিণ ভারতের লক্ষ লক্ষ পরিবার এই গ্যাসের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জ্বালানি পাবে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি খোলার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন ট্রাম্প, নাহলে…

যুদ্ধের কারণে হরমুজে পথ বন্ধ  থাকায় এই প্রশ্ন উঠেছিল  এলপিজি বহনকারী  জাহাজগুলো না এলে ভারতে রান্নার গ্যাসের কী হবে? বাড়ির  উনান কি নিভে যাবে? কিন্তু ভারত আগে থেকেই প্রস্তুত ছিল।  ভারত সরকার সময়মতো আমেরিকার সঙ্গে যোগাযোগ করে রসদ সরবরাহ অব্যাহত রেখেছে। আপাতত ভারতীয় বাড়িগুলিতে রান্নার গ্যাসের কোনো ঘাটতি হবে না।  

 

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের