হরমুজ প্রণালি খোলার জন্য ইরানকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন ট্রাম্প, নাহলে…

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পের কাছে এখন চরম মাথাব্যাথা বিষয় হল হরমুজ প্রণালি। তেল পরিবহনের এই রাস্তা আমারিকার জন্য খুলতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট। কয়েকটি দেশের জন্য হরমুজ প্রণালি খুলে দিলেও আমেরিকা ও ইজরায়েলের জন্য এখনও এই জলপথ বন্ধ রেখেছে ইরান। সেই রাস্তা খুলে দেওয়ার জন্য এবার ইরানকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প। সেই সঙ্গেই দিলেন হুঁশিয়ারিও।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন,  তেহরান যদি বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহকারী সংকীর্ণ পথ হরমুজ প্রণালি নৌচলাচলের জন্য পুনরায় খুলে না দেয়, তবে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো "ধ্বংস" করে দেবেন। ট্রুথ সোশ্যাল-এ  করা একটি পোস্টে ট্রাম্প তেহরানকে ৪৮ ঘণ্টার মধ্যে "নির্দিষ্ট সময় থেকে" হরমুজ "সম্পূর্ণরূপে পুনরায় খুলে দেওয়ার" সময়সীমা বেঁধে দিয়েছেন। 
 ট্রাম্প তেহেরানকে মঙ্গলবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, "যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে না দেয়, তাহলে আমেরিকা তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে, এবং শুরুটা হবে সবচেয়ে বড় হামলা দিয়ে!" অন্যদিকে ট্রাম্পের পত্রের জবাবে ইরানের সামরিক বাহিনী পাল্টা এই অঞ্চলে আমারিকার মালিকানাধীন সমস্ত জ্বালানি, প্রযুক্তি এবং লবণাক্ত জল পরিশোধন পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া বলেছে, "পূর্ববর্তী সতর্কবার্তা অনুসারে, যদি শত্রুপক্ষ ইরানের জ্বালানি ও শক্তি পরিকাঠামো আঘাত হানে তাহলে এই অঞ্চলে আমেরিকা এবং শাসকগোষ্ঠীর মালিকানাধীন সমস্ত জ্বালানি, তথ্য প্রযুক্তি এবং লবণাক্ত জল পরিশোধন পরি কাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।" 
 

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা